সৌদির রাজ পরিবারেও করোনার থাবা, আক্রান্ত ১৫০ জন সদস্য
সৌদির রাজ পরিবারেও করোনার থাবা, আক্রান্ত ১৫০ জন সদস্য
এবার সৌদি আরবের রাজ পরিবারেও থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা। রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন সহ ইউরোপ ফেরত সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্যের শরীরে মারণ ভাইরাসের উপস্থিত রয়েছে বলে জানা যাচ্ছে।

তালিকায় রয়েছেন বেশ কয়েকজন যুবরাজও
রাজ পরিবারের ঘনিষ্ঠ দুজন সদস্য এই তথ্য জানিয়েছেন। সৌদি রাজ পরিবারের বেশ কয়েকজন প্রিন্স সম্প্রতি যারা ইউরোপ ভ্রমণ করেছেন তারাও আক্রান্তের তালিকায় রয়েছেন বলে খবর। রাজ পরিবারের আরও কয়েকজন সদস্যের শরীরেও বেশ কিছু শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে।

চলছে ৫০০ বেডের বিশেষ হাসপাতাল তৈরির কাজ
সূত্রের খবর, রাজ পরিবাবরে সদস্যদের চিকিত্সা দিতে গিয়েই এখন কালঘাম ছুটছে সে দেশের বিখ্যাত বিখ্যাত হাসপাতালের চিকিত্সকদের। সৌদি রাজ পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ৫০০ বেডের একটি হাসপাতাল তৈরির কাজও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানেই প্রদাণচ রাজপরিবার ও তাদের ঘনিষ্টদের মধ্যে যারা করোনা সন্দেহভাজন আছেন চিকিৎসা চলবে।

প্রায় ২২২ বছর পর বাতিল হতে পারে হজ যাত্রা
এদিকে করোনার সংক্রমণ থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে সৌদি প্রশাসন। রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা সহ বেশ কয়েকটি শহরে কার্ফু জারি করা হয়েছে। সূত্রের খবর, প্রায় ২২২ বছর বাদে এবার হজযাত্রাও বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ মঙ্গলবার সতর্ক করে বলেছেন,সৌদিতে মহামারীর প্রভাব সবে শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহে কমপক্ষে ১০ হাজার থেকে দুই লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications