করোনা ভাইরাসে আক্রান্তদের বাঁচাতে গিয়ে সংক্রমিত স্পেন-ইতালির ১৫ হাজার চিকিৎসক!

মহামারী করোনাভাইরাস সংক্রমণে ইউরোপের দেশ স্পেন ও ইতালিতে প্রতিদিনই লাগামহীন হারে মানুষ মারা যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে এই সংখ্যা আরও বাড়ত যদি না সেই সংক্রমিতদের সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টায় নিয়োযিত না থাকতেন সেদেশের ডাক্তার ও নার্সরা। তবে এই বলিদানের জেরে ধীরে ধীরে এবার সেদেশে ডাক্তারের মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

এত লাশ, এত রোগী দেখেননি তারা

এত লাশ, এত রোগী দেখেননি তারা

স্পেন, ইতালির চিকিৎসক-নার্সরা আগে কখনো এত লাশ, এত রোগী দেখেননি। নাওয়া-খাওয়া, ঘুমানোর সময় পাচ্ছেন না তারা। করোনার আটকানোর কোনও উপায়ই যেন খুঁজে পাচ্ছেন না তাঁর। কোভিড-১৯-এর কাছে নিজেদের অসহায় ও অক্ষম মনে করছেন ডাক্তাররা। রোগীদের বাঁচাতে গিয়ে নিজেরাই সংক্রমিত হচ্ছেন করোনায়।

স্পেন-ইতালিতে আক্রান্ত ১৫ হাজার চিকিৎসক

স্পেন-ইতালিতে আক্রান্ত ১৫ হাজার চিকিৎসক

ইতোমধ্যে ইতালিতে ৪৫ ও স্পেনে ৩০ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে মারা গেছেন। যদিও সরকারি ভাবে কেউ তা নিশচিত করছে না। আসল সংখ্যাটা তাই আৎও বেশি বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আক্রান্ত হয়েছেন স্পেনে নয় হাজারের বেশি ও ইতালিতে ছয় হাজারের বেশি চিকিৎসাকর্মী। চিকিৎসা সরঞ্জাম ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডাক্তার-নার্সরাও। তবে অথচ চিকিৎসকরা আক্রান্তদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা ছাড়ছেন না তাঁরা।

ইতালিতে মারা গেছেন ১১,৫৯১ জন

ইতালিতে মারা গেছেন ১১,৫৯১ জন

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। করোনার কোপে ক্রমশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। মারা গেছেন ১১,৫৯১ জন। চিনের মৃত্যু সংখ্যা থেকে ইতালির মৃত্যু সংখ্যা তিনগুণের থেকেও বেশি। আর ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১,০১,৭৩৯।

স্পেনেও জারি মৃত্যু মিছিল

স্পেনেও জারি মৃত্যু মিছিল

স্পেনেও মৃত্যু হয়েছে বহু লোকের। ইতিমধ্যেই চিনের মৃতের সংখ্যা থেকে দুইগুণ হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৯৫৬ এবং মৃত্যু হয়েছে ৭৭১৬ জনের। এছাড়া ফ্রান্স, ইরানে ও ব্রিটেনেও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সে মারা গিয়েছে ৩০২৪ জন, ইরানে মারা গিয়েছে ২৭৫৭ জন, ব্রিটেনে মারা গিয়েছে ১৪০৮ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+