শুধুমাত্র হিটওয়েভেই ইউরোপে ১৫ হাজার মানুষের মৃত্যু! চমকে দিচ্ছে হু'য়ের রিপোর্ট
শুধুমাত্র ইউরোপেই ১৫ হাজার মানুষের মৃত্যু! চমকে দিচ্ছে হু'য়ের রিপোর্ট
জলবায়ু পরিবর্তন কার্যত বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ছে ইউরোপের দেশগুলিকে। বিশেষ করে কোথাও ব্যাপক ঝড়-বৃষ্টি, হিট ওয়েভের কারণে খরার সৃষ্টি হওয়া এবং দাবানলের মতো মারাত্মক অবস্থা তৈরি হচ্ছে। আর এমন অবস্থা গোটা বিশ্বকেই চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন ডব্লিউএইচও অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক অধিকর্তা হ্যান্স হেনরি ক্লুগে। তাঁর দাবি, এই বছর গরমে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শুধুমাত্র গরমের কারণে। আর এই রিপোর্ট সামনে আসার পরেই চিন্তার ভাঁজ পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, আগামিদিন পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এমনকি বিশ্ব উষ্ণায়ন ভয়াবহ আকার নেবে ইতিমধ্যে পূর্বাভাস বিজ্ঞানীদের। এমনকি সাবধান হওয়ার কথা বলেছেন। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই রিপোর্ট রীতিমত চাঞ্চল্যকর বলে ব্যাখ্যা সাধারণ মানুষের।

ইউরোপের এই সমস্ত দেশের রিপোর্ট কি?
সংবাদমাধ্যম এনআইএ'য়ের রিপোর্ট অনুযায়ী, ক্লুজ জানাচ্ছেন ২০২২ সালে ব্যাপক ভাবে গরম পড়ে। আর সেই কারণে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কয়েকটি দেশকে নিয়ে এই রিপোর্ট তৈরি করেছে হু। ইউরোপের মধ্যে স্পেনেই ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পর্তুগালে ১ হাজার, ইউনাইটেড কিংডম তিন হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়াও জার্মানিতে অন্তত ৪ হাজার ৫০০ জনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে।

গত 50 বছরে ইউরোপীয় অঞ্চলে 148,000 এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে
প্রতি মুহূর্তে বদলাচ্ছে পরিস্থিতি। বাড়ছে গরম। আর তাতেই মৃতের সংখ্যা বাড়ছে। ইউরোপে তাপমান ১৯৬১-২০২১ পর্যন্ত প্রায় প্রতি দশকে গড়ে 0.5 °C হারে উল্লেখযোগ্যভাবে উষ্ণ হয়েছে। এই সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দেওয়া এক রিপোর্ট অনুসারে, এই অঞ্চল ব্যাপক ভাবে গরম হচ্ছে। তথ্য বলছে গত ৫০ বছরে অত্যাধুনিক ভাবে তাপমাত্রা বেড়েছে। আর তাতে ১৪৮,০০০ মানুষের মৃত্যু হয়। কিন্ত্য এক বছরেই ছবিটা বদলে গেছে। শুধু ২২ এই ১৫ হাজার মানুষের মৃত্যু হয়। যা অবশ্যই ভয়ঙ্কর বলে দাবি করছেন গবেষকরা।

জলবায়ু পরিবর্তনের কারণে বদলাচ্ছে ছবিটা-
জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্বেই বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। তথ্য ২০২১ সালে হঠাত আবহাওয়ার পরিবর্তন এবং জলবায়ু ঘটনা শত শত মৃত্যুর কারণ এবং অর্ধ মিলিয়নেরও বেশি মানুষকে সরাসরি প্রভাবিত করেছে। শুধু তাই নয়, ব্যাপক ভাবে ঝড়-বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে জয়বায়ু পরিবত্ন নিয়ে একাধিক আলোচনা সিদ্ধান্ত নেওয়া হলেও কোনও কিছুই কাজ হছে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications