কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা, নিহত ১৪৭

নাইরোবি, ৩ মার্চ : কেনিয়ার ইতিহাসে সবচেয়ে বীভৎস জঙ্গি হামলার ঘটনা ঘটল বৃহস্পতিবার।

পূর্ব কেনিয়ার এক বিশ্ববিদ্যালয়ে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব-এর বন্দুকধারীদের হামলায় ১৪৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার অভ্যন্তরীণ মন্ত্রকের আধিকারিকরা। যে ভাবে খ্রিস্টান পড়ুয়াদের বেছে বেছে হামলার নিশানা করা হয়েছে, তা দেখে এটা আল শাবাবের কাজ বলেই তাঁরা অনুমান করেছিলেন। এর আগেও কেনিয়ায় এ ভাবে হামলা চালিয়েছে আল কায়েদার এই শাখা গোষ্ঠী।

কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা, নিহত ১৪৭


অভ্যন্তরীণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী জোসেফ কাইসেরি জানিয়েছেন, পুলিশ চারজন জঙ্গিকে মেরে বাকি বন্দিদের উদ্ধার করে নিয়েছে। ঘটনার সময় ক্যাম্পাসে প্রায় ৮৫০ জনের মতো ছাত্রছাত্রী ছিল বলে জানা গিয়েছে।

ঘটনার দায় স্বীকার করা জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সঙ্গে আল-কায়দার যোগ রয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার পরই সোমালীয় জঙ্গিদের ঠেকাতে আরও বেশি করে পুলিশ আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি উহুরু কেনয়াট্টা।

কেনিয়ার উত্তর পূর্বের সোমালিয়া সীমান্তে এই বিশ্ববিদ্যালয়ে হামলাকারীরা গতকাল ভোরে ক্যাম্পাসে প্রবেশ করে এবং ছাত্র-ছাত্রীদের বন্দি করে রাখে। পুলিশের তরফে জানা গিয়েছে, পাঁচজন মুখোশধারী বন্দুকবাজ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে হামলা চালায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+