নেপালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১৪ তীর্থ যাত্রীর মৃত্যু
নেপালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১৪ তীর্থ যাত্রীর মৃত্যু
রবিবার নেপালে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৪জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি এই দুর্ঘটনায় প্রায় ১৮ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই বাসে করে তীর্থযাত্রীরা নেপালের বিখ্যাত হিন্দু কালিনচৌক ভগবতী মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

পুলিশ আধিকারিক প্রজ্বল মহারাজন জানান, রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পূর্বে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় আহতদের বর্তমানে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
#UPDATE Nepal: 14 persons dead & 19 injured after a bus carrying 40 passengers met with an accident in Sindhupalchok district, earlier today. https://t.co/2gdMYLAgBs pic.twitter.com/AccIXfZkcU
— ANI (@ANI) December 15, 2019
অন্যদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে সম্পর্কে যথাযথ কোনও কারণ না জানা গেলও পুলিশের অনুমান শীতের বৃষ্টিতে রাস্তা ভিজে থাকার কারণেও মাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে থাকতে পারে। পাশাপাশি সকালের ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে বলেও অনুমান করছে পুলিশ।
পুলিশ আধিকারিক প্রজ্বল মহারাজন আরও জানান বাসটির যান্ত্রিক গোলযোগের কারণকেও একেবারে উড়িয়ে দিচ্ছেন না। পাশাপাশি তিনি জানান বাসটি ওই অঞ্চলের নয় তাই চালকের ওই রাস্তায় এর আগে যাত্রী পরিবহনের অভিজ্ঞতা কম থাকার কারণেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও বিগত বছর গুলিতে অনেকাংশেই নেপালের পথ দুর্ঘটনা সংখ্যা বাড়তে দেখা গেছে। এর জন্য অবশ্য খারাপ রাস্তা ও যানবাহন গুলির সঠিক পরিচর্চার অভাকেই দুষছেন ওয়াকিবহাল মহলের একাংশ।












Click it and Unblock the Notifications