চীনের মসজিদে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১৪

নিংজিয়া প্রদেশে মূলত সংখ্যালঘু হুইদের বাস। ইসলাম ধর্মাবলম্বী। স্থানীয় এক ধর্মগুরুর স্মরণসভায় যোগ দিয়েছিল হুই মুসলিমরা। তখনই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ধর্ম নিয়ে চীনে এতই কড়াকড়ি যে, সাধারণভাবে নিয়মিত ধর্মীয় জমায়েত হয় না। পীত নদীর অববাহিকায় অবস্থিত জিজি শহরে ওই জমায়েত নিয়ে তাই মানুষের কৌতূহলের অন্ত ছিল না। আর সেখানে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে।












Click it and Unblock the Notifications