Hezbollah walkie-talkies explode: একেবারে হাইট্যাক হামলা! এবার বিস্ফোরণ ওয়াকি-টকিতে, পিছনে মোসাদ?
Hezbollah walkie-talkies explode: একেবারে হাইট্যাক হামলা! পেজারের পর ওয়াকি-টকি। একের পর এক বিস্ফোরণ। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় সাড়ে চারশোরও বেশি আহত। যাদের মধ্যে বেশকয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
জঙ্গিদের ব্যবহৃত ওয়াকি-টকি শুধু নয়, রেডিও'তেও একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। তবে ঠিক কতগুলি ওয়াকি টকি কিংবা রেডিও'তে এই বিস্ফোরণ ঘটেছে তা স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেইরুট-সহ দক্ষিণ লেবানন জুড়ে বিভিন্ন জায়গা থেকে এই বিস্ফোরণের (Hezbollah walkie-talkies explode) ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার লেবাননে একের পর এক সিরিয়াল পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় প্রায় ১০ জনের মৃত্যু হয়। শুধু তাই নয়, বিস্ফোরণের ঘটনায় প্রায় ৩০০০ মানুষ আহত হন। আহতদের মধ্যে একাধিক স্বাস্থ্যকর্মী, ইরানের রাষ্ট্রদূত মোজিতবা আমানি। এমনকি বহু হিজবুল জঙ্গিও আহত হওয়ার ঘটনা সামনে আসে।
ঘটনায় ইজরায়েলের দিনে অভিযোগের আঙুল তোলে হিজবুল। ইজরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ পুরো ঘটনার ছক সাজায় বলেও দাবি। এক আধিকারিক জানান, হিজবুল্লাহ গোষ্ঠীর আমদানি করা পেজারের ভিতরে বিস্ফোরক রাখা ছিল। আর তাতেই এই বিস্ফোরণ ঘটে।
শোনা যাচ্ছে, লেবাননের হিজবুল্লা গোষ্ঠী ৫০০০ পেজার তৈরির অর্ডার দিয়েছিল, তাতেই নাকি ভরা হয়েছিল বিস্ফোরক। একটি কোডের মাধ্যমে সেগুলি কার্যকর করে দেওয়া হয়। সেই কোড পাঠানোর সঙ্গে সঙ্গে সব পেজার একসঙ্গে ফেটে যায়। ৩ গ্রামেরও কম বিস্ফোরক ভরা ছিল পেজারগুলিতে, তাই স্ক্য়ানারেও ধরা পড়েনি সে সব।
তাৎপর্যপূর্ণ ভাবে এই ঘটনার পরেই আজ বুধবার একই ঘটনার পুনরাবৃত্তি। এবারও কি ঘটনার পিছনে মোসাদ? জোর চর্চা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications