ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজদের হামলায় মৃত ১৪, আততায়ীদের মধ্যে একজন মহিলা ছিলেন
স্যান বারনারডিনো, ৩ ডিসেম্বর : দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ করতে বুধবার সকালে ভয়াবহ সশস্ত্র হামলা চালাল জঙ্গিরা। এই আক্রমণে ১৪ জনের মৃত্যু হয়েছে। আরও ১৭ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর যে তিনজন আততায়ী হামলা চালিয়েছিল, তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত আততায়ীদের মধ্যে একজন মহিলা ছিলেন। তৃতীয় আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্যান বারনারডিনোর পুলিশ প্রধান জানিয়েছেন, উন্নতমানের রাইফেল, হ্যান্ডগান দিয়ে হামলা চালায় আততায়ীরা। তবে এক্ষেত্রে বিস্ফোরক ব্যবহার করার কোনওরকম পরিকল্পনা ছিল কি না, কিংবা ইতিমধ্যে কোথাও বোমা রাখা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আরও ১৭ জন আহত হয়েছেন। বন্দুকবাজরা একটি সমাজসেবী সংস্থার সামনে প্রথম হামলা চালায়। পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত গাঢ় কোনও রংয়ের স্পোর্টস গাড়িতে করে এসেছিল আততায়ীরা।
এই হামলাটি মূলত চলেছে লস অ্যাঞ্জেলেস থেকে ৬০ মাইল দূরে স্যান বারনারডিনোর ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে এই হামলা শুরু হয়। এই হামলার পিছনে আততায়ীদের কী উদ্দেশ্য ছিল তা জানা যায়নি। সকাল ১১ টা নাগাদ প্রথম হামলা হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications