'পে অ্যান্ড স্টে স্ক্যাম'! আমেরিকায় গ্রেফতার ১২৯ জন ভারতীয় পড়ুয়া
মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনি উপায়ে থাকার অভিযোগে গ্রেফতার করা হল ১২৯ জন ভারতীয় পড়ুয়াকে।
মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনি উপায়ে থাকার অভিযোগে গ্রেফতার করা হল ১২৯ জন ভারতীয় পড়ুয়াকে। সবমিলিয়ে মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাত্র একজন বাদে সকলে ভারতীয় হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দুদিন আগেই অভিযোগ ওঠে যে শুধুমাত্র আমেরিকায় থাকার জন্য একটি ভুয়ো বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয়েছে। ছাত্র হিসাবে তাদের ভিসা দিয়েছে মার্কিন প্রশাসন। এই ঘটনা সামনে আসায় প্রশাসন এবার আরও কোমর বেঁধে তদন্তে নেমেছে।
ডেট্রয়েটে ফার্মিংটন হিলস নামে একটি ভুয়ো বিশ্ববিদ্যালয় মার্কিন প্রশাসনই খোলে বলে অভিযোগ। প্রতারকদের রুখতে এই পন্থা নেয় মার্কিন সরকার। যথাযথ অনুমোদন ছাড়া যেসব বিদেশি ছাত্র-ছাত্রীরা আমেরিকায় থাকতে চায়, তাদের ধরতে ফার্মিংটন হিলস এলাকায় এক ভুয়ো বিশ্ববিদ্যালয় খুলেছিল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। সেখান থেকেই এই রহস্যের পর্দাফাঁস হয়।
ওয়েবসাইট তৈরি করে দারুণভাবে বিজ্ঞাপন করা হয়েছিল। কিন্তু এর কর্মী ও অধ্যাপকরা প্রত্যেকেই ছিলেন ছদ্মবেশে থাকা হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের আধিকারিক। তারপরই এতজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু এই ভারতীয়রাই নয়, জাল উপায়ে আরও কয়েকশো পড়ুয়া মার্কিন মুলুকে বাস করছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications