ফিলিপাইনে টাইফুনের দাপটে ঝড়-বন্যায় মৃত ১২০ জন, নিখোঁজ ১৬০ জন
প্রবল ক্রান্তীয় ঝড়ের তাণ্ডবে প্রকৃতিক দুর্যোগের শিকার দক্ষিণ ফিলিপাইন। ঝড় বৃষ্টির জেরে সেখানের বন্য়া পরিস্থিতি ক্রামগত অবনতির দিকে।
প্রবল ক্রান্তীয় ঝড়ের তাণ্ডবে প্রকৃতিক দুর্যোগের শিকার দক্ষিণ ফিলিপাইন। ঝড় বৃষ্টির জেরে সেখানের বন্য়া পরিস্থিতি ক্রামগত অবনতির দিকে। সূত্রের খবর অনুযায়ী ঝড়ের দাপটে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১২০ জন। ১৬০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

ক্রান্তীয় এই ঝড় তেম্বিন টাইফুনের আকার ধারণ করেছে। আর তাতেই ক্রমাগত বিপর্যস্ত হচ্ছে সেখানকার মানুষের জীবন। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ করছে ফিলিপাইনের প্রশাসন। যাঁরা বন্য়ার জলের স্রোতে ভেসে গিয়েছেন সেরকম ৩০ জনকে উদ্ধার করেছে ফিলিপাইন প্রশাসন। ইতিমধ্যেই এই দেশ ২০ টি ক্রান্তীয় ঝড়ের তাণ্ডবে জেরবার হয়েছে।
বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০০ জকে রাখা হয়েছে নিরাপদ ক্যাম্পে। আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরের কাছে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্রিস্টামাস তথা নববর্ষের আনন্দে মাতোয়ারা হওয়ার সময় দেশের এরকম বিপদে রীতিমত মানসিকভাবে বিধ্বস্ত সেদেশের বাকি অংশের নাগরিকরা।












Click it and Unblock the Notifications