একই দিনে ৮টি পৃথক গুলি চালানোর ঘটনায় আমেরিকার বাল্টিমোরে মৃত ৫
একই দিনে আটটি পৃথক গুলি চালানোর ঘটনা ঘটল আমেরিকার বাল্টিমোরে। পুলিশ জানায় এই ঘটনাগুলিতে মোট ১২ জন জখম হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছেন ৫ জন। এর মধ্যে প্রথম ঘটনাটি ঘটে শহরের উত্তর-পূর্বের শহরতলিতে। সেখানে ভোর রাতে তিন মহিলার উপর হামলা চালানো হয়। তাতে দুই জনের অবস্থা গুরুতর একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।

এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই দক্ষিণ বাল্টিমোরে দুইজনজন ব্যক্তি পায়ে গুলির জখম নিয়ে হাসপাতালে যান বলে খবর। এরপর দুপুর নাগাদ অপর একটি ঘটনায় শহরের মধ্যাঞ্চলে এক ব্যক্তির জখম হওয়ার খবর আসে।
সন্ধ্যা নাগাদ আবার শহরের উত্তর-পূর্ব অঞ্চলে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরেও গুলির ক্ষত ছিল। পুলিশ সেই মৃতদেহ পাওয়ার কয়েক মিনিট পরেই সেই এলাকা থেকে আরও গুলির আওয়াজ আসতে থাকে। সেখানেও আরও একজনা প্রাণ হারান। এরপর দিনের শেষ ঘটনায় উত্তর পশ্চিম দিকে ২৪ বছরের এক ব্যাক্তিকে গুলি করে খুন করা হয়। এটা রাত ১১টার ঘটনা।
প্রসঙ্গত, ২০১৯ এর আগে পরপর চার বছর বাল্টিমোরে অন্তত ৩০০টি করে খুন হওয়ার ঘটনা ঘটে। গতবছর শহরে ৩৪৮টি খুনের মামলা রুজু হয়।












Click it and Unblock the Notifications