ফের বন্দুকবাজের হামলা! আমেরিকায় কমপক্ষে ১২ জনের মৃত্যু

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবারের হামলা ভার্জিনিয়ায়। এই হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবারের হামলা ভার্জিনিয়ায়। এই হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৬ জন ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভার্জিনিয়া বিচ সিটির কর্মী। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের সঙ্গে গুলি যুদ্ধে যেও মারা যায়।

ফের বন্দুকবাজের হামলা! আমেরিকায় কমপক্ষে ১২ জনের মৃত্যু

স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ ভার্জিনিয়া বিচ মিউনিসিপ্যাল সেন্টারে বন্দুক নিয়ে হামলা চালানো হয়। এই এলাকাতেই শহরের সরকারি ভবনগুলি রয়েছে। হামলার খবর পাওয়ার পরেই কর্মীদের সরিয়ে সরকারি ভবনগুলি বন্ধ করে দেওয়া হয়।

গুলিতে একজনের মৃত্যু হয় একটি গাড়ির বাইরে। বাকিদের মৃত্যু হয় সরকারি ভবনের মধ্যে। পুলিশ প্রধান জেমস সারভেরা এমনটাই জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশের চার আধিকারিক নির্দিষ্ট সরকারি ভবনের মধ্যে প্রবেশ করেন এবং বন্দুকবাজকে চিহ্নিত করেন। এরপরেই গুলি যুদ্ধে মৃত্যু হয় হামলাকারীর। পুলিশ ওই হামলাকারীর
কাছ থেকে বন্দুক এবং একটি হ্যান্ডগান উদ্ধার করেছে।

ভার্জিনিয়ার মেয়র রবার্ট ডায়ার এবং গভর্নর রালফ নর্দাম এই ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+