New York: নিউইয়র্কের নাইটক্লাবে নির্বিচারে গুলি, জখম ১১; নিউ ইয়ারে দ্বিতীয় আততায়ী হামলা আমেরিকায়
New York Nightclub Shooting: ইউরোপের মন্টিনিগ্রোর পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকবাজের (Gun attack) হামলা। বছরের প্রথম দিনেই পরপর দুটি হামলা হল আমেরিকায় (USA)। এদিনই নিউ ওরল্যান্সে জনতার ভিড়ের মাঝে ট্রাক ঢুকিয়ে দিয়ে আততায়ী হামলার ঘটনায় ১৫ জন মারা যান। আর এবার নিউইয়র্কের কুইন্সে (Queens) নাইটক্লাবে বন্দুক হামলা।
নির্বিচারে চলল গুলি। আহত হয়েছেন ১১ জন। বর্ষবরণ উদযাপন (New Year celebrations) চলছিল নাইটক্লাবে। সেখানে প্রায় ৪ হাজার লোকের জমায়েত ছিল। লাইভ পারফরমেন্স থেকে ডিজে বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর পর্ব চলার সময়ই আচমকাই হামলা শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নাইটক্লাবে হামলার ছবি। সেখানে দেখা যাচ্ছে, হামলার পর পুলিশ ও অ্যাম্বুল্যান্সে ছয়লাপ গোটা নাইটক্লাবর চত্বর। স্থানীয় দুটি হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। যদিও বিশদে কিছুই এখনও জানাতে পারেনি নিউইয়র্ক পুলিশ।
তবে জানা গিয়েছে, হামলার সময় নাইটক্লাবের বাইরে প্রায় ৮০ জন মানুষ অপেক্ষা করছিলেন। হামলার পরই এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণভয়ে এদিক ওদিক ছুটে পালিয়ে যান উৎসবের মেজাজে থাকা আমজনতা। এদিকে এই ঘটনার ঠিক আগে, বর্ষবরণের সময়ই আমেরিকার নিউ ওরল্যান্সের ঐতিহ্যবাহী বার্বোন স্ট্রিটে শয়ে শয়ে মানুষের ভিড়ের মাঝে আচমকাই বিস্ফোরক বোঝাই ট্রাক ঢুকে পড়ে।
আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, আততায়ী ট্রাক চালকের নাম সামসুদ্দিন বাহার জব্বর। ভাড়ার ট্রাক নিয়ে সংঘর্ষ চালানোর পরই তাকে গুলি করে মেরে ফেলে পুলিশ। মৃত আততায়ী মার্কিন নাগরিক ও টেক্সাসের অবসরপ্রাপ্ত সেনাকর্মী। ওই ঘাতক ট্রাকটি থেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পতাকাও মিলেছে বলে জানিয়েছে এফবিআই। তাই জব্বরের জঙ্গি যোগের কথা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।
অন্যদিকে বর্ষবরণ উদযাপনের সময় দক্ষিণ-পূর্ব ইউরোপের মন্টিনিগ্রোতে গুলি করে ১০ জনকে খুন বন্দুকধারীর। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। সূত্রের খবর, সেটিনেজ শহরের একটি রেস্তোরাঁর ভেতরে লোকজনদের সঙ্গে তর্কবিতর্কের জেরে নির্বিচারে গুলি চালাতে থাকে ওই আততায়ী। পরে আরও তিনটি জায়গা বদল করে গুলি চালায় সে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications