Georgia Resort Tragedy: দমবন্ধ হয়ে মৃত্যু! ১১ ভারতীয়র নিথর দেহ উদ্ধার, জর্জিয়ার রিসর্টে ভয়াবহ দুর্ঘটনা

Georgia Resort Tragedy: শরীরে বিষাক্ত কার্বন মনোক্সাইড (Carbon Monoxide) ঢুকে গিয়ে মৃত্যু ১১ জন ভারতীয়র। জর্জিয়ার রিসর্টে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন (Deaths) মোট ১২ জন। রিসর্টের তিনতলায় বেডরুম থেকেই প্রত্যেকের দেহ উদ্ধার করা হয়। সোমবার জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের (Indian Embassy) তরফে এই মর্মান্তিক খবর জানানো হয়।

জর্জিয়ার ককেসাস পার্বত্য অঞ্চলে অবস্থিত জনপ্রিয় গুডৌরি রিসর্ট (Gudauri Resort)। সেখানেই ঘরে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ১১ জন ভারতীয় কর্মীর (Indians)। কার্বন মনোক্সাইড শরীরে প্রবেশ করে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয় বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। মৃতদের শরীরে কোনও আঘাত ও হামলার ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

GEORGIA

তিবিলিসির ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ১১ জন ভারতীয় নাগরিকের মৃত্যু দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। ভারতে মৃতদেহগুলি ফেরানোর জন্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সবরকম যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয় দূতাবাসের তরফে।

মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। তাদের সমস্তরকম সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। জর্জিয়ার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক আগেই মৃত্যুর খবর জানিয়েছিল। শনিবারই এনিয়ে বিবৃতি জারি করে তারা। সোমবার জর্জিয়ায় ভারতীয় দূতাবাসের তরফে নিশ্চিত খবর জানানো হল।

জনপ্রিয় ওই রিসর্টে ভারতীয় রেস্তোরাঁ রয়েছে। তিনতলায় বিশ্রাম নেওয়ার আলাদা জায়গাও রয়েছে। সেখানেই ১২ জন কর্মী বিশ্রাম নিচ্ছিলেন। বন্ধ ঘরের ভিতর বিছানার কাছে রাখা ছিল জেনারেটর। লোডশেডিং হতেই চালু হয়ে যায় সেই জেনারেটর।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার জেরে ওই মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে খুনের মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। মৃত্যুর আসল কারণ জানতে ইতিমধ্যেই ফরেনসিক মেডিক্যাল পরীক্ষাও শুরু করা হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+