Agitation in Bangladesh: প্রতিবাদের আগুনে জ্বলছে বাংলাদেশ! মৃত বেড়ে ১১, আলোচনার প্রস্তাব হাসিনার

Agitation in Bangladesh: কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কার্যত মৃত্যু মিছিল সে দেশে। আহতের সংখ্যা শতাধিকেরই বেশি।

এই অবস্থায় প্রবল চাপের মুখে বাংলাদেশের হাসিনা সরকার (Agitation in Bangladesh)। এই অবস্থায় আন্দোলনকারীদের আলোচনায় আমন্ত্রণ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) । এই আমন্ত্রণে আন্দোলনকারীরা সাড়া দেন কিনা সেদিকেই নজর সবার।

Agitation in Bangladesh

আজ বৃহস্পতিবার আন্দোলনকারীরা বাংলাদেশজুড়ে কমপ্লিট শাটডাউনের (Agitation in Bangladesh) ডাক দেন। নতুন করে যাতে কোনও হিংসা না ছড়ায় সেজন্য সতর্ক করা হয় সেনাবাহিনীকে। একই সঙ্গে পুলিশ-প্রশাসনকেও বার্তা দেওয়া হয়। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি পালটে যায়। একেবারে অগ্নিগরভ হয়ে ওঠে পরিস্থিতি।

উত্তেজিত জনতা (Agitation in Bangladesh) আগুন লাগিয়ে দেয় সে দেশের বিপর্যয় মোকাবিলা দফতরে। এমনকি রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ভবনেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া হাতে ময়দানে নামে সেনা এবং পুলিশ। ফলস্বরূপ ১১ জনের মৃত্যু।

সে দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, উত্তরায় সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। চারজনের মধ্যে দু'জন শিক্ষার্থী বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি। বলে রাখা প্রয়োজন, এর আগেও বাংলাদেশের এই উত্তরায় পুলিশ ও র‍্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুইজন নিহতের খবর পাওয়া যায়।

এছাড়াও দেশের আরও কয়েক জায়গা থেকে মৃত্যু সংবাদ সামনে আসছে। সব মিলিয়ে (Agitation in Bangladesh) এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানিয়েছেন, আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন রয়েছে।

কোটা ব্যবস্থা সংস্কয়ারের বিষয়ে নীতিগত সহমত তাঁরাও। এই অবস্থায় যখন আলোচনায় বসবেন আমরা বসতে রাজি বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত সরকার। ইতিমধ্যে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করা হয়েছে। প্রয়োজন ছাড়া তাঁরা যাতে বাড়ির বাইরে না বের হন সেই বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমও খোলা হয়েছে। এমনকি কেউ যাতে বাংলাদেশ এখন না যান সেই কথাও জানানো হয়েছে হাই কমিশনারের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+