মক্কায় মূল মসজিদে ক্রেন ভেঙে মৃত ১০৭ হজযাত্রী, আহত ২৩৮
মক্কা, ১২ সেপ্টেম্বর : মূল অনুষ্ঠান শুরুর মাত্র ২ সপ্তাহ আগে সৌদি আরবের মক্কায় মূল মসজিদের ভিতরে ক্রেন ভেঙে মর্মান্তিক এক দুর্ঘটনায় অন্তত ১০৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ২৩৮ জন মানুষ।
বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে ২ জন ভারতীয় রয়েছেন। এছাড়াও মোট ১৫ জন ভারতীয় হজযাত্রী আহত হয়েছেন। বিদেশমন্ত্রকের তরফে গোটা পরিস্থিতির উপরে কড়া নজর রাখা হচ্ছে। সেখানকার ভারতীয় দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, অভিজ্ঞ ভারতীয় চিকিৎসক, কাউন্সেল জেনারেল সহ অনেককেই মক্কার হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সকলেরই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকবার মক্কায় পবিত্র হজে গিয়ে প্রাণ খোয়াতে হয়েছিল তীর্থযাত্রীদের।












Click it and Unblock the Notifications