করোনা যুদ্ধে বেঁচে ফিরলেন ১০৪ বছরের মার্কিন বৃদ্ধা
করোনা যুদ্ধে বেঁচে ফিরলেন ১০৪ বছরের মার্কিন বৃদ্ধা
কথায় আছে 'রাখে হরি মারে কে!' যেখানে সারা বিশ্বজুড়ে হুহু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুমিছিলে সামিল হয়েছে ৮ থেকে ৮০। এত চেষ্টার পরেও এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা এই প্রাণঘাতী ভাইরাসকে। এরমাঝেই অন্য ছবি। মার্কিন যুক্তরাষ্ট্রের ১০৪ বছর বয়সী এক বৃদ্ধা সেরে উঠেছেন করোনা থেকে।

জন্মদিনের দুদিন পরেই দেখা দিল উপসর্গ
বার্ধক্য নিয়েই ভেরা মুলার লড়ে চলেছেন বেঁচে থাকার কঠিন লড়াই। ১০৪ বছরের জন্মদিনের ঠিক দুদিন পরেই কাশি, জ্বর, বমি-বমি ভাব সহ গত ২৫ শে মার্চ করনায় আক্রান্ত হন বৃদ্ধা। ভেরা মুলার গত ১৩ বছর ধরেই মিনেসোটার উইনোনায় স্যুর হেলথ কেয়ার হোমে থাকেন, সেখানেই আক্রান্ত হন তিনি।

মনোবলেই যুদ্ধ জয়
এই বয়সে করোনায় আক্রান্ত হওয়ার ঘটনার নজির নেই, স্বভাবতই সকলেই তার মৃত্যু নিশ্চিত এমনটাই ভেবে নিয়েছিলেন। যদিও তার পরিবার তাকে নিয়মিত দেখতে যেত, জানলার পাশে তার মনোবল বাড়িয়ে তুলতে হাজির হত স্বাস্থ্যকর্মীরাও। ফোনেও পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল ভেরার। এই সব কারণেই বোধহয় প্রবল প্রাণশক্তিকে হাতয়ার করে করোনার থাবা থেকে বেঁচে ফিরেছেন মার্কিন বৃদ্ধা ভেরা মুলার।

করোনার ভয়াবহতা
অন্যদিকে, দুনিয়াজুড়ে সংক্রামিত কুড়ি লক্ষেরও বেশি, মৃত ১ লাখ ৩৪ হাজার। দ্রুত কোনও টীকা বা প্রতিষেধক বের করতে না পারলে লকডাউন তোলার পরেও সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ চালিয়ে যেতে হবে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এই প্রশ্নের উত্তর এখনো দিতে পারছেন না বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications