Pakistan train hijack Update: টানটান উত্তেজনা, হাইজ্যাক হওয়া ট্রেন উদ্ধার করল পাকসেনা! খতম ৩০ জঙ্গি
Pakistan train hijack Update: বড় সাফল্য পাকিস্তান সেনার। পণবন্দি থাকা শতাধিকেরও বেশি যাত্রীকে হ্যাইজ্যাক হওয়া জাফর এক্সপ্রেস (Jaffar Express) থেকে উদ্ধার করল পাক সেনা। মঙ্গলবার দিনে দুপুরে ট্রেনটিকে হাইজ্যাক করে বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army (BLA)। গভীর রাত পর্যন্ত কার্যত বিদ্রোহীদের সঙ্গে পাকসেনার স্নায়ুর লড়াই চলে।
জানা যাচ্ছে, সকালের দিকে বিদ্রোহীদের হাত থেকে জাফর এক্সপ্রেস (Jaffar Express) উদ্ধার (Pakistan train hijack Update) করা সম্ভব হয়েছে। এই ঘটনায় অন্তত ৩০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলেও দাবি একাধিক সংবাদমাধ্যমের। যদিও এখনও পুরোপুরি ভাবে অপারেশন শেষ হয়নি বলেই জানা জানাচ্ছে। একদিকে ট্রেন থেকে যাত্রীদের উদ্ধারকাজ চালানো হচ্ছে।

অন্যদিকে আর কোনও জঙ্গি ট্রেনের মধ্যে লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পরেই পাকিস্তানজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে একাধিক প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
Pakistan train hijack Update: দিনে দুপুরে আস্ত ট্রেন হাইজ্যাক
জানা যায়, পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন জাফর এক্সপ্রেস। প্রায় ৫০০ জন যাত্রীকে নিয়ে কুয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। গুদালার এবং পিরু কোনেরি একেবারে পাহড়ি এলাকার মধ্যে হঠাত করেই জঙ্গিরা গুলি ছুঁড়তে থাকে। জানা যায়, দীর্ঘ এই যাত্রাপথে ছিল মোট ১৭টি টানেল। পার্বত্যময় ভূমি হওয়ার কারণে ট্রেনের গতিবেগও কম থাকে এই এলাকায়। ৮ নম্বর টানেলের কাছেই ট্রেন থামিয়ে দেয় জঙ্গিরা। আস্ত ট্রেনটিকে হাইজ্যাকের দাবি করে বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army (BLA)।
Pakistan train hijack Update: বালোচ নেতাদের ছাড়ার দাবি
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। জঙ্গিদের হাত থেকে ট্রেনটিকে ছাড়াতে বিশেষ অভিযান শুরু করে পাক সেনা। যদিও পাল্টা বিদ্রোহীরা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়। পিছু হটে পাকসেনা। প্রথমে পাকিস্তান থেকে বালুচিস্তানকে আলাদা করার দাবিতে এই ঘটনা বলে দাবি করলেও পরে বালোচ লিবারেশন আর্মির তরফে এক বার্তায় স্পষ্ট জানানো হয় যে পাকজেলে বন্দি বালোচনেতাদের দ্রুত ছাড়তে হবে। এমনকী এজন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময়ও বেধে দেয়। আর এই চূড়ান্ত সময়সীমার মধ্যে হাইজ্যাক হওয়া ট্রেন জঙ্গিদের হাত থেকে মুক্ত করল পাকসেনা।
Pakistan train hijack Update: ক্ষয়ক্ষতি স্পষ্ট নয়
এক আধিকারিক জানিয়েছেন, ৩০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তবে ট্রেন যাত্রী কিংবা পাকসেনার মৃত্যু নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে আগে বালোচ লিবারেশন আর্মির তরফে দাবি কজরা হয় যে অন্তত ৩০ জন পাকসেনাকে তারা মেরেছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications