নোভেল করোনা ভাইরাসে সুস্থ হয়ে উঠলেন ১০১ বছরের বৃদ্ধ
নোভেল করোনা ভাইরাসে সুস্থ হয়ে উঠলেন ১০১ বছরের বৃদ্ধ
নোভেল করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৫ লক্ষেরও বেশি মানুষ এবং এখনও পর্যন্ত মারা গিয়েছে ২৪ হাজার জন। তবে বিশ্বের অন্য সব দেশের মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা ইতালির। এখানে করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

তবে এই পরিস্থিতির মধ্যেও ইতালির রিমিনির ১০১ বছরের বাসিন্দা করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। ওই ব্যক্তির নাম মিস্টার পি এবং তাঁর পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়েছেন। রিমিনির ভাইস–মেয়র গ্লোরিয়া লিসি জানিয়েছেন যে ১৯১৯ সালে জন্ম নেন মিস্টার পি এবং কোভিড–১৯–এর পজিটিভ উপসর্গ নিয়ে গত সপ্তাহেই তিনি হাসপাতালে ভর্তি হন। লিসি বলেন, 'একশো বছরের বেশি বয়সের ব্যক্তি যখন এই রোগ থেকে সুস্থ হয়ে উঠছেন তবে অবশ্যই সকলে আশার আলো দেখছেন।’
লিসি আরও বলেন, 'প্রত্যেকদিন আমরা দুঃখের খবর পাই যা আমাদের যান্ত্রিকভাবে এই ভাইরাস সম্পর্কে নেতিবাচক বিষয় মনে করিয়ে দেয়, এই ভাইরাস বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকির বিষয় বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন। কিন্তু তিনি সুস্থ হয়ে উঠেছেন। মিস্টার পি সুস্থ হয়েছেন।’ ভাইস–মেয়র জানান যে মিস্টার পি–এর পরিবার তাঁকে বুধবার বাড়ি নিয়ে গিয়েছে। ১০১ বছরের মানুষও এই রোগে সুস্থ হয়ে উঠছেন এই শিক্ষাই দিয়েছেন মিস্টার পি।












Click it and Unblock the Notifications