পাকিস্তানের ইতিহাসের সঙ্গে জড়িয়ে '১০ এপ্রিল'! বিস্তারিত তথ্য চমকে দেওয়ার মতো
পাকিস্তানের ইতিহাসে ১০ এপ্রিল খুবই গুরুত্বপূর্ণ একটা দিন! এইদিনেই পাকিস্তানে সংবিধান লাঘু হয়। এছাড়াও এইদিনেই সে দেশের রাজনীতিতেও বেশ কিছু পরিবর্তন হয়। আর সেই তালিকাতে এবার যুক্ত হল ইমরান খান সরকারের পতনও। রাত ১২ টার পর অ
পাকিস্তানের ইতিহাসে ১০ এপ্রিল খুবই গুরুত্বপূর্ণ একটা দিন! এইদিনেই পাকিস্তানে সংবিধান লাঘু হয়। এছাড়াও এইদিনেই সে দেশের রাজনীতিতেও বেশ কিছু পরিবর্তন হয়। আর সেই তালিকাতে এবার যুক্ত হল ইমরান খান সরকারের পতনও। রাত ১২ টার পর অর্থাৎ ১০ তারিখ মধ্যরাতে পাকিস্তানে একাধিক নাটক ঘটে।
আস্থাভোটে হেরে ইসলামাবাদ ছাড়তে হয় ইমরান খানকে। এছাড়াও ভাবছেন তো ১০ এপ্রিল পাকিস্তানে আর কি কি বদল ঘটেছে? এই প্রতিবেদনে সে বিষয়ে আলোচনা করা হল।

এই দিনে লাঘু হয় সংবিধান-
১৫ অগস্ট ১৯৪৭ সালের মধ্যরাতে ভারত ভাগ হয়ে পাকিস্তান তৈরি হয়। ব্রিটেশ লর্ড মাউন্ট ব্যাটেন ১৪ অগস্ট পাকিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়ে দেন। আর সেই কারণে পাকিস্তানে স্বাধীনতা দিবস ১৪ অগস্ট পালন করা হয়ে থাকে। তবে পাকিস্তানে একটা লম্বা সময় ধরে সেনা শাসন চলেছে। আর তা শেষ হওয়ার পর জুলফিকার আলি ভুট্টো একজন গণতান্ত্রিক নেতা হিসাবে সামনে আসেন। ১৯৭৩ সালে উনি প্রথমবারের জন্যে পাকিস্তানে সংবিধান লাগু করেন। পাকিস্তানে সংবিধানকে সেখানে 'আইন-ই-পাকিস্তান' এবং 'দস্তুর-এ-পাকিস্তান' হিসাবে পরিচিত। পাকিস্তানের সংবিধান, সংবিধান সভাতে ১০ এপ্রিল, ১৯৭৩ সালে পাশ হয় এবং ১৪ অগস্ট ১৯৭৩ সালে কার্যকর হয়। আর তা জুলফিকার আলি ভুট্টো'র সরকার এবং বিরোধীরা মিলে এই সংবিধান তৈরি করা হয়।

বেনজির দেশে ফেরেন-
বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শুধুমাত্র পাকিস্তানের ১১ নম্বর প্রধানমন্ত্রী হিসাবেই নয়, যে কোনও মুসলিম দেশকে নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা ছিলেন বেনজির। ১৯৭৭ সালে অক্সফোর্ড থেকে গ্যাজুয়েট হওয়ার পর থেকে বেনজির ফরেন সার্ভিসে যোগ দেওয়ার জন্যে কার্যত মনস্থির করে ফেলেছিলেন। সেই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তাঁরা বাবা জুলফিকার আলি ভুট্টো। কিন্তু ১৯৭৯ সালে তাঁর বাবাকে ফাঁসি দেওয়া হয়। এখানেই শেষ নয়, গোটা ভুট্টো পরিবারকে পাকিস্তানে নজরবন্দি করে ফেলা হয়। আর বেনজিরকে দেশের বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয়। গোটা ভুট্টো পরিবারকে ব্রিটেনে নির্বাসনে যেতে হয়। এরপর সাত বছরে বেনজির ভুট্টো পাকিস্তানে ভয়ঙ্কর ভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর ১৯৮৬ সালে ১০ এপ্রিল বেনজির ভুট্টো নির্বাসন থেকে পাকিস্তানে ফেরেন। এরপর ১৯৮৮ সালে নির্বাচন জিতে দেশের প্রধানমন্ত্রী হন। এরপর ফের তিনি প্রধানমন্ত্রী হন ১৯৯৩ সালে।

এই বছর ইমরানের চলে যাওয়া
এই বছরও ১০ এপ্রিল ইতিহাস হয়ে থাকবে পাকিস্তানের মানুষের কাছে। ১০ এপ্রিল পাকিস্তানের ইতিহাসে প্রথমবার কোনও প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাব এনে কুর্সি থেকে সরিয়ে দেওয়া হল। গত কয়েকদিন ধরেই পাকিস্তানের রাজনীতিতে নানা গুঞ্জন-জল্পনা ছিল। আর এর মধ্যেই পাকিস্তানের জাতীয় সংসদে গভীর রাতে ইমরান খান সরকারের বিরুদ্ধে আস্থা ভোট করা হয়। ইমরানের বিপক্ষে ১৭৪ জন ভোট দেন। আর এরপরেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসন থেকে ছিটকে যান ইমরান।












Click it and Unblock the Notifications