১০ মিলিয়ন মানুষ আহমেদাবাদে স্বাগত জানাবে তাঁকে, নতুন দাবি ট্রাম্পের
১০ মিলিয়ন মানুষ আহমেদাবাদে স্বাগত জানাবে তাঁকে, নতুন দাবি ট্রাম্পের
আগামী ২৪ ফেব্রুয়ারি সস্ত্রীক ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এ দেশে পা দেওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট করে বসলেন নতুন এক দাবি। আহমেদাবাদে তাঁকে দেখতে যে ভিড় হবে তাই নিয়েই দাবি করেন ট্রাম্প। তিনি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে জানিয়েছন যে ভারত সফরে তাঁকে স্বাগত জানাতে ১০ মিলিয়ন মানুষ উপস্থিত থাকবেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া আহমেদাবাদ, আগ্রা ও দিল্লি সফরে আসবেন ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।

মঙ্গলবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সামনে ট্রাম্প জানান যে মোদী তাঁকে বলেছেন, 'বিমানবন্দর থেকে অনুষ্ঠান পর্যন্ত আমাকে স্হাগত জানানোর জন্য ৭ মিলিয়ন মানুষ উপস্থিত থাকবেন। তাই এটা খুবই দারুণ একটা ব্যাপার হবে। আমি আশা রাখব সকলে খুব আনন্দ করবে।’ এই দাবি করার দু’দিন পরই অর্থাৎ বৃহস্পতিবার ট্রাম্প এই সংখ্যাটিকে তিন মিলিয়ন বাড়িয়ে দেন। কলোরাডোতে কিপ আমেরিকা গ্রেট জনসভায় এসে ট্রাম্প দাবি করে বলেন, 'আমি শুনেছি যে ১০ মিলিয়ন মানুষ আমায় স্বাগত জানাবেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় আমায় ৬ থেকে ১০ মিলিয়ন মানুষ স্বাগত জানাবেন। এই স্টেডিয়ামটি একেবারে নতুন এবং সুন্দর।’ প্রসঙ্গত, আহমেদাবাদ সরকারের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন যে এই শহরের মোট জনসংখ্যাই ৭০ লক্ষ।
আহমেদাবাদ প্রশাসন জানিয়েছে যে এক থেকে দু লক্ষ মানুষ মোদী–ট্রাম্পের বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় রোড শোতে অংশ নেবেন।












Click it and Unblock the Notifications