Montenegro Mass Shooting: বচসা থেকে খুনোখুনি! ২ শিশু-সহ ১০ জনকে গুলি করে মারল বন্দুকধারী

Montenegro Mass Shooting: দক্ষিণ-পূর্ব ইউরোপের মন্টিনিগ্রোতে গুলি করে ১০ জনকে খুন বন্দুকধারীর (gunman)। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। সূত্রের খবর, সেটিনেজ (cetinje) শহরের একটি রেস্তোরাঁর ভেতরে লোকজনদের সঙ্গে তর্কবিতর্কের জেরে নির্বিচারে গুলি (Shooting) চালাতে থাকে ওই আততায়ী। পরে আরও তিনটি জায়গা বদল করে গুলি চালায় সে।

গোটা ঘটনাকে সাম্প্রতিককালে ঘটা জঘন্যতম গণহত্যা বলে ব্যাখ্যা করেছে সেদেশের পুলিশ। বলকান অঞ্চলের ২৫টি পুরসভা নিয়ে গঠিত মন্টিনিগ্রো। গোটা দেশে প্রায় সাড়ে ছয় লক্ষ মানুষের বাস। আর সেখানেই বুধবার নতুন বছরের প্রথম দিনেই গণহত্যার ঘটনা।

montenegro

রেস্তোরাঁয় গুলি চালানোর পর তিনটি ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে দুই শিশু-সহ আরও চারজনকে গুলি করে খুন করে। জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও ৪ জন।যদিও আততায়ী নিজেও আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।

মন্টিনিগ্রোর রাজধানী পোডগরিকা থেকে ৩৮ কিমি পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর সেন্টিনেজ। সেখানেই হামলা চালায় ওই বন্দুকবাজ। জানা গিয়েছে, বন্দুকধারী আততায়ীর নাম আলেকজান্ডার মার্টিনোভিক। নির্বিচারে গুলি চালানোর পর বছর ৪৫-এর ওই আততায়ীকে পুলিশ ঘিরে ফেলে। যার জেরে নিজেই আত্মহত্যা করে আততায়ী।

ওই আততায়ীর নামে এর আগেও বিস্তর অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মন্টিনিগ্রোর সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আততায়ীকে খুঁজতে উন্নতমানের ড্রোন দিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

বন্দুকধারীকে খুঁজে বের করতে বিশেষ পুলিশ ও জঙ্গিদমন শাখার আধিকারিকরাও তদন্ত চালাচ্ছিলেন। পরিধি কমিয়ে এনে জোরদার তল্লাশি করা হচ্ছিল বলে জানান পুলিশের ডিরেক্টর লাজার সেপানোভিক (Lazar Scepanovic)। আততায়ী গুলি চালানোর আগে ব্যাপক মদ্যপান করেছিল বলেও জানিয়েছে পুলিশ।

বুধবারের ওই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পেজিক। বন্দুক চালানোর আগে তীব্র বচসা হয়েছিল বলে জানান তিনি। ১০ জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণা করেছেন মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী। অস্ত্র মজুত ও চোরাচালানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা আনারও আশ্বাস দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+