১০ ডাউনিং স্ট্রিটের গেটে গাড়ির ধাক্কা, ঋষি সুনকের বাড়িতে হুলুস্থুল
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সরকারি বাসস্থান ১০ ডাউনিং স্ট্রিটের গেটে গাড়ির ধাক্কায় হুলুস্থুল কাণ্ড লন্ডনে। একেবারে সদর দরজায় গিয়ে গাড়ি ধাক্কা মেরেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ভয়ঙ্করভাবে গাড়ি চালানোর অভিযোগে ইতিমধ্যে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
লন্ডন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল চারটে কুড়ি মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। এক ব্যক্তি সটান এসে গাড়ি নিয়ে ধাক্কা মারেন ১০ ডাউনিং স্ট্রিটের মূল দরজায়। সঙ্গে সঙ্গে সেখানে প্রহরারত পুলিশকর্মীরা ওই ব্যক্তিকে গ্রেফতার করেন।

এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী সুনকের বাড়িতে খোদ এমন ঘটনা ঘটায় লন্ডন জুড়ে হইচই পড়ে গিয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। পুরো রাস্তা দুদিক থেকে ঘিরে ফেলা হয়েছে।












Click it and Unblock the Notifications