টরেন্টোয় গাড়ির ধাক্কায় মৃত কমপক্ষে ১০! জঙ্গি হামলা কিনা তদন্তে পুলিশ
টরেন্টোর ব্যস্ততম রাস্তায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। ভাড়া করা রাইডার ভ্যান দুর্ঘটনাটি ঘটায়। এমনটাই জানিয়েছে পুলিশ।
টরেন্টোর ব্যস্ততম রাস্তায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। ভাড়া করা রাইডার ভ্যান দুর্ঘটনাটি ঘটায়। এমনটাই জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় বেলা দেড়টার কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে যাওয়ার রাস্তায় ভিড় একটু বেশিই ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির চালক যেন দুর্ঘটনাটি ঘটাতেই এসেছিল। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও দুর্ঘটনাটি কোনও উদ্দেশ্য নিয়ে করা হয়েছে কিনা, তা বিষয়ে এখনও স্পষ্ট করে জানা যায়নি।
শহরের উত্তরাংশের একেবারে শেষের দিকে, ওঙ্গে স্ট্রিট এবং ফিঞ্চ এভিনিউ-এর সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে।
আহতদের স্থানীয় সানিব্রুক হেল্থ সার্ভিস সেন্টারের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়।
এর আগে আমেরিকা ও ইউরোপে এইভাবে হামলার একাধিক ঘটনা ঘটেছে।

Click it and Unblock the Notifications