তাপপ্রবাহে একদিনে গলে গেল ১০ বিলিয়ন টন বরফ, চিন্তায় পরিবেশবিদরা
তাপমাত্রা বাড়ছে পৃথিবীর এই নিয়ে আগেই সতর্ক করেছিলেন পরিবেশবিদরা। কিন্তু সেকথা হয়তো তেমন গুরুত্ব আমরা কেউই দিইনি। এবার গরমে বিশ্ববাসী হাড়ে হাড়ে টের পেয়েছে কতটা সত্যি বলছিলেন তাঁরা।
তাপমাত্রা বাড়ছে পৃথিবীর এই নিয়ে আগেই সতর্ক করেছিলেন পরিবেশবিদরা। কিন্তু সেকথার হয়তো তেমন গুরুত্ব কেউই দেয়না। এবার গরমকালে বিশ্ববাসী হাড়ে হাড়ে টের পেয়েছে কতটা সত্যি বলছিলেন তাঁরা। কেন তাঁরা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন সেটা এতোদিনে টের পেলেন সকলে।

এবারের গরমে ভারত তো বটেই গরমের দাপট টের পেয়েছে ইউরোপ, আমেরিকার বাসিন্দারা। যাঁদের কাছে এতোদিন গরম মনোরম ঋতু হিসেবেই পরিচিত ছিল। তাঁরা এবার বুঝলেন গরম কাকে বলে।
এবছর রেকর্ড তাপমাত্রা ধরা পড়েছে ইউরোপের পাঁচটি দেশে। যেখানে তাপমাত্রা পৌঁেছ গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাপপ্রবাহের এমনই দাপট যে একদিনে গলে গিয়েছে গ্রিনল্যান্ডের ১০ মিলিয়ন টনের বরফ। গ্রিন ল্যান্টির আটলান্টিক মহাসাগরে ঘেরা এমনই একটি দেশ যার ৮০ শতাংশ বরফে ঢাকা। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই একটু একটু করে গলছিল গ্রিনল্যান্ডের বরফ। কিন্তু এই বিপুল পরিমান বরফ গলার ঘটনা এর আগে ঘটেনি। পুরো জলটাই সমুদ্রে গিয়ে মিশেছে। কাজেই সমুদ্রের জলস্তরও যে এই কারণে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।
কয়েকদিন আগেই বিজ্ঞানীরা জানিয়েছিলেন সমুদ্রের জলস্তর বাড়ছে। ভারতে পরিবেশ মন্ত্রকও এই উদ্বেগের কথা জানিয়েছিল। এতে সমূহ বিপদ কলকাতা, মুম্বইয়ের মতো উপকূলবর্তী বড় শহরগুলির। কারণ সমুদ্র তীরবর্তী হওয়ায় ধীরে ধরী এই শহরগুলিকে যে সমুদ্র গ্রাস করবে সে অশনি সংকেত জানান দিচ্ছে গ্রিন ল্যান্ডের এই বিপুল পরিমান বরফ গলার ঘটনা।












Click it and Unblock the Notifications