আট মাসে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ

পাইকারি মূল্যসূচক অনুযায়ী, অক্টোবর মাসে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৮.১৯ শতাংশে। জ্বালানি দ্রব্যের মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০.৩৩ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ১০.০৮ শতাংশ। একইভাবে, শিল্পোৎপাদিত দ্রব্যের মুদ্রাস্ফীতি বেড়েছে ২.৫০ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ২.০৩ শতাংশ। প্রসঙ্গত, পাইকারি মূল্যসূচক বা হোলসেল প্রাইস ইনডেক্স হল সেই সূচক, যা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই সূচকের ওঠাপড়ার ভিত্তিতে সার্বিক মুদ্রাস্ফীতির গতিবিধি বোঝা যায়। খাদ্যপণ্যের দামের মধ্যে আবার আলু, পেঁয়াজের দাম শতাংশের হারে বেড়েছে সবচেয়ে বেশি। মুদ্রাস্ফীতি বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হন স্থির আয়ের মানুষজন। কারণ, আয় সীমিত। অথচ ব্যয় বাড়তে থাকে লাফিয়ে-লাফিয়ে।












Click it and Unblock the Notifications