মিজোরামে দশ বছর পরে পালাবদল, ক্ষমতায় আসছে এমএনএফ
মিজোরামের ভোটে এবার পালাবদলের হাওয়া। কংগ্রেসকে সরিয়ে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে স্থানীয় দল মিজো ন্যাশনাল ফ্রন্ট।
উত্তর-পূর্ব ভারতের ছোট রাজ্য মিজোরামের ভোটে এবার পালাবদলের হাওয়া। কংগ্রেসকে সরিয়ে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে স্থানীয় দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। ২০০৮ সালে এি মিজো ফ্রন্টের হাত থেকেই ক্ষমতা ছিনিয়ে কংগ্রেস ক্ষমতায় আসে।

মিজোরামের মুখ্যমন্ত্রী হন লাল থানহাওলা। তারপরে এক দশক কংগ্রেসের হাতে ক্ষমতা থাকার পরে এবার গিয়ে বদল হতে চলেছে। এমএনএফ জিতে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন জোরামথাঙ্গা।
এবছর মিজোরামে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছিল। তখনই বোঝা গিয়েছিল, সরকার বিরোধী হাওয়া বোধহয় জোরে বইতে শুরু করেছে। ভোটের ট্রেন্ডেও সেটারই প্রতিফলন মিলল। দেখা যাচ্ছে কংগ্রেস ১০টিতে ও এমএনএফ ২৫টির বেশি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে ২টি আসনে।
২০১৩ সালের ভোটে কংগ্রেস ৩০টির বেশি আসনে জিতে সরকার গড়েছিল। এমএনএফ পেয়েছিল মাত্র ৬টি আসন। সেখান থেকে এবার পুরো উলটপুরাণ হল। কংগ্রেসকে সরিয়ে মিজো ফ্রন্ট ক্ষমতা দখল করতে চলেছে।












Click it and Unblock the Notifications