Zero Waiting List: ওয়েটিং লিস্ট তুলে দিচ্ছে রেল! যাত্রার আগে বড় আপডেট মিস করছেন না তো
Zero Waiting List: ভারতের লাইফলাইন ভারতীয় রেল। গোটা দেশজুড়ে বিস্তৃত রেল ট্র্যাক। প্রত্যেকদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করে রেলে। কিন্তু বারবারই যাত্রী নিরাপত্তা এবং সাছন্দ্যে নিয়ে প্রশ্ন ওঠে। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও ভারতীয় রেলকে একেবারে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
পরিষেবা এবং মান উন্নত করতে একগুচ্ছ নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে রেলের (Indian Rail) তরফে। যার মধ্যে গুরুত্বপূর্ণ ওয়েটিং লিস্ট (Zero Waiting List)। সম্পূর্ণ ওয়েটিং লিস্ট (Waiting List) তুলে দেওয়ার ভাবনা রেলমন্ত্রকের। আগামী ৪ থেকে পাঁচ বছরের মধ্যে Waiting List বলে কিছু থাকবে না। আর সেভাবে পরিকল্পনা রেলের তরফে করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

সংবাদসংস্থা এএনআই'য়ে প্রকাশিত খবর অনুযায়ী, ওয়েটিং লিস্ট তুলে (Zero Waiting List) দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে স্থগিত করতে গেলে কয়েকটা বছর সময় লাগতে পারে। আর সেই লক্ষমাত্র আগামী ৪ থেকে পাঁচ বছর রাখা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবিও করা হয়েছে।
কিন্তু ওয়েটিং লিস্ট উঠে গেলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? জানা গিয়েছে, Waiting List-এর পরিবর্তে যাত্রীদের ক্রমবর্ধমান ট্রেনের চাহিদা অনেক বেশি ভাবে পূরণ করা হবে। আরও ট্রেন চালানোর উপর জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে। রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত ৩০০০ নতুন ট্রেন চালানো হবে।
অন্যদিকে যাত্রীদের (Zero Waiting List)ট্রেনে যাতায়াতের প্যাটার্নেও বদল এসেছে। নন-এসি কোচ, অর্থাৎ জেনারেল কিংবা স্লিপার ক্লাসে অনেক বেশি করে মানুষ যাত্রা করছে। গড় যাত্রী ৯০ শতাংশের বেশি ছিল বলেও রেলের রিপোর্টে সামনে এসেছে। যা গত কয়েকটা বছরের তুলনায় অনেক বেশী বলেই দাবি করা হচ্ছে।
অন্যদিকে এসি কোচগুলিতে মাত্র ১৮.২ কোটি মানুষ যাত্রা করেছে। যা গত বছরের তুলনায় মাত্র ৩.১ কোটি বেড়েছে যাত্রী সংখ্যা। এক্ষেত্রে সাধারণ কোচগুলিতে যাতে বাড়তি সুবিধা দেওয়া যায় সেই চেষ্টাই এখন করছে রেল। এমনকি বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনে জেনারেল ও স্লিপার ক্লাসের সংখ্যা বৃদ্ধি করা যায় সে নিয়েও ভাবনা চিন্তা করছে রেল।












Click it and Unblock the Notifications