Karnataka Exit Poll 2023:লোকসভার আগে চাপ বাড়তে পারে বিজেপির! ZEE NEWS-MATRIZE-এর এক্সিট পোল একনজরে

Karnataka Chunav Exit Poll Result 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগে কর্নাটক নির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজিয়াস (Karnataka Assembly Election) ফাইট।

একেবারে কোমর বেঁধে সে রাজ্যে ঝাঁপিয়ে ( Karnataka Polls) পড়েছিলেন মোদী-শাহ। কোথাও জায়গা ছাড়েনি কংগ্রেসও। এই অবস্থায় কর্নাটকের প্রায় পাঁচ কোটি ভোটার আজ বুধবার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে ভোটদান। অপেক্ষা আগামী ১৩ মে চূড়ান্ত ফলাফলের দিকে।

Karnataka exit poll

তবে ভোট মিটতেই সবার নজর বুথ ফেরত সমীক্ষার উপর। ZEE NEWS-এর হয়ে EXIT POLL করেছে MATRIZE। ZEE NEWS এবং MATRIZE-এর টিম কর্নাটকের ২২৪ টি বিধানসভা কেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলেছে। তাঁদের মতামত জানার চেষ্টা করেছে। আর সেই মতামতের ভিত্তিতেই EXIT POLL-এর একটি রিপোর্ট তৈরি করেছে এই সংস্থা। ZEE NEWS এবং MATRIZE-এর বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসের বড় জয়েরই ইঙ্গিত করছে।

চাপ বাড়তে পারে বিজেপির উপর। সমীক্ষার ইঙ্গিত কর্নাটকে কংগ্রেস ১০৩ থেকে ১১৮ টি বিধানসভা আসন পেতে পারে। অন্যদিকে ৭৯ থেকে ৯৪ টি আসনে বিজেপি জয় পেতে পারে বলে ইঙ্গিত জি নিউজের বুথ ফেরত সমীক্ষায়। ২৫ থেকে ৩৩ টি আসন পেতে সন্তুষ্ট থাকতে পারে জেডিএস। অন্যদিকে অন্যান্যরা ২ থেকে পাঁচটি আসন পেতে পারে বলেও ইঙ্গিত ZEE NEWS এবং MATRIZE-এর বুথ ফেরত সমীক্ষায়।

Karnataka exit poll

অন্যদিকে ভোট শেয়ার নিয়েও একটি ইঙ্গিত করা হয়েছে। যেখানে বিজেপি ৩৬ শতাংশ ভোট পেতে পারে বলে ইঙ্গিত করা হয়েছে। পাশাপাশি কংগ্রেস ৪১ শতাংশ ভোট পেতে পারে বলেও ইঙ্গিত করা হয়েছে ZEE NEWS এবং MATRIZE-এর বুথ ফেরত সমীক্ষায়। অন্যদিকে জেডিএসের কাছে ১৭ শতাংশ ভোট যেতে পারে বলে ইঙ্গিত করা হয়েছে। তবে এটি চূড়ান্ত কোনও ফলাফল নয়। সমীক্ষার উপর এই ইঙ্গিত করা হয়েছে।

Karnataka exit poll

তবে সে রাজ্যে শেষ হাসি কে হাসবে সেজন্যে আগামী ১৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে সমস্ত রাজনৈতিক দলকেই। তবে ZEE NEWS এবং MATRIZE-এর বুথ ফেরত সমীক্ষা যদি সত্যি হয় তাহলে লোকসভা ভোটের আগে বিজেপির কাছে এটি বড় ধাক্কা হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+