ভারতীয় মুসলমানদের 'সবচেয়ে নির্লজ্জ' বলে অপমান করল এই আল কায়েদা জঙ্গি

আল কায়েদায় নাম লিখিয়েছে জাকির মুসা। যোগ দেওয়ার পরে নিজের দেওয়া প্রথম ভাষণে ভারতীয় মুসলমানদের তীব্র ভর্ৎসনা করল সে।

প্রাক্তন হিজবুল মুজাহিদিন কম্যান্ডার জাকির মুসা এখন দল বদলে আর এক কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়েদায় নাম লিখিয়েছে। যোগ দেওয়ার পরে নিজের দেওয়া প্রথম ভাষণে ভারতীয় মুসলমানদের তীব্র ভর্ৎসনা করল সে।

একটি অডিও প্রকাশ করে মুসা ইসলামিক জেহাদ গাজওয়া-ই-হিন্দ'-এ (ভারতের বিরুদ্ধে শেষ ও অন্তিম যুদ্ধ) যোগ না দেওয়ার জন্য ভারতীয় মুসলমানদের সারা পৃথিবীতে সবচেয়ে নির্লজ্জ বলে অপমান করল জাকির মুসা।

ভারতীয় মুসলমানরা 'সবচেয়ে নির্লজ্জ' বলে অপমান করল এই আল কায়েদা জঙ্গি

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে সিনিয়র আধিকারিকেরা জানিয়েছেন, এটা মুসারই কণ্ঠস্বর। মুসা অডিওয় বলেছেন, শুধু কাশ্মীরেই যুদ্ধ সীমাবদ্ধ নেই। ইসলাম ও অ-ইসলামিকের মধ্যে এই যুদ্ধ। মুসার এই অডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জঙ্গিদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।

গোরক্ষকদের হাতে বেশ কয়েকটি ঘটনায় নিগৃহীত হয়েও প্রতিবাদ না করায় ভারতীয় মুসলমানদের তীব্র ভর্ৎসনা করেছে প্রাক্তন হিজবুল জঙ্গি জাকির মুসা। বলেছে, এরা সবচেয়ে নির্লজ্জ। মুসলমান হিসাবে এদের লজ্জা পাওয়া উচিত। আমাদের বাড়ির মেয়েরা নির্যাতিতা হচ্ছে আর ভারতীয় মুসলমানরা বলছে, ইসলাম মানে শান্তি।

এরপরই মুসলমানদের সতর্ক করে মুসা জানিয়েছে, সকলের হাতে এখনও সময় রয়েছে। এগিয়ে এসে জঙ্গি দলে যোগ দাও। মুসলমান ও ইসলামের শক্তি কতটা তা দুনিয়াকে দেখিয়ে দাও। কাশ্মীরি টানে উর্দুতে এই বক্তব্য রেখেছে মুসা।

একেবারে শেষে মুসা সতর্ক করে জানিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে শুধু ভারতে নয় সারা পৃথিবীতে অত্যাচার চলছে। সেই সবকিছুর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। একইসঙ্গে সারা পৃথিবীতে খলিফা শাসন জারি করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+