কাশ্মীরকে ছিন্ন করতে চাওয়া উপত্যকার আলকায়দা প্রধানের মৃত্যু! রুদ্ধশ্বাস এনকাউন্টার একটি বাড়ি ঘিরে

কাশ্মীরের অবন্তীপোরায় মঙ্গলবার বিকেলে একটি বাড়িতে কয়েকজিন জঙ্গির লুকিয়ে থাকবার খবর ছিল। আর সূত্র মারফৎ সেই খবর পেয়ে বিশাল সংখ্যক বাহিনী নিয়ে এলাকায় যায় প্রশাসন। শুরু হয় গুলির খণ্ডযুদ্ধ। এনকাউন্টারে নিকেশ করা হয় জঙ্গিদের।

 জাকির মুসার উত্তরসূরী নিহত

জাকির মুসার উত্তরসূরী নিহত

কাশ্মীরে কুখ্যাত জঙ্গি সংগঠন আলকায়দার আস্ফালন বহু মাস আগেই পড়েছিল। কাশ্মীরে আলকায়দা আসবার পরই তারা সদর্পে জানিয়ে দেয় উপত্যকাকে তারা ভারত থেকে ছিন্ন করতেই এসেছে। আর এই গেমপ্ল্যানের ব্লুপ্রিন্ট যে রচনা করেছিল , সে জাকির মুসা। কাশ্মীরে জাকির মুসা নিধনের পর মাথা চাড়া দিয়ে উঠছিল মুসার উত্তরসূরী হামিদ লেহারি। এদিন সেই হামিদের নিকেশের খবর নিশ্চিত করেছে প্রশাসন।

একটি বাড়ি ঘিরে চলে এনকাউন্টার

কাশ্মীরের এক বিশেষ সূত্রে প্রশাসন খবর পেয়েছিল যে অবন্তীপোরার থেকে একটু দূরে একটি বাড়িতে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি । সেই মতো মঙ্গলবার বিকেলে বাড়িটি ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী । শুরু হয় সেনা জঙ্গি লড়াই। নিকেশ করা হয় মুসার উত্তরসূরী হামিদকে।

 জাকির মুসা ও হামিদ লেহারি

জাকির মুসা ও হামিদ লেহারি

প্রসঙ্গত, ২০১৯ সালের মে মাসে কাশ্মীরের এক এককাউন্টারে নিকেশ করা হয় জাকির মুসাকে। জলন্ধর বিস্ফোরণের সঙ্গে মুসার যোগ পাওয়া গিয়েছিল। এরপর , মুসার উত্তসূরী হামিদের বিরুদ্ধে গুজ্জর সম্প্রদায়ের নেতাকে হত্যার অভিযোগ ছিল। পুলওয়ামার বাসিন্দা হামিদ অবন্তীপোরা থেকে কয়েক কিলোমিটার দূরের একটি বাড়িতে মঙ্গলবার গা ঢাকা দিয়েছিল। এরপরই সেখানে নিকেশ করা হয় তাকে। উদ্ধার হয় প্রচুর অস্ত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+