রামা রাও-ওয়াইএসআর বৈঠকে ফের ফেডেরাল-বার্তা, লোকসভার আগে জল্পনা
তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের বিরোধী নেতা ওয়াইএস জগমোহন।
তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের বিরোধী নেতা ওয়াইএস জগমোহন। বুধবার তাঁদের মধ্যে ফেডারেল ফ্রন্ট নিয়ে বিশেষ আলোচনা হয়। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় দুই দল এক হয়ে লড়ার বার্তা দেন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও তৃতীয় ফ্রন্ট তথা ফেডারেল ফ্রন্ট গড়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা নেন। তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ফেডারেল ফ্রন্ট গড়তে উৎসাহী কেসিআর।
কেসিআরের এই চিন্তা-ভাবনার দ্যোতক হিসেবেই কেটি রামা রাও ও জগমোহনের মধ্যে আলোচনা হয়। উভয়ে ভবিষ্যতে একসঙ্গে চলতে আগ্রহী বলেও জানান তাঁরা। উভয় দলই চায় অ-বিজেপি, অ-কংগ্রেসি জোট করে লড়াই করতে। এই ভাবনা থেকে উভয় দলের এটাই ছিল প্রথম সাক্ষাৎ।
তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি প্রধান কেসিআর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই ফেডারেল ফ্রন্ট গড়ার ব্যাপারে উৎসাহী। সেই আঙ্গিকে আসন্ন নির্বাচনগুলিতে দুই রাজ্যেই একসঙ্গে লড়াই করা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কেসিআরের বিরুদ্ধে লড়াই করেন। ফলে অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা জগমোহনের পথ পরিষ্কার হয়ে যায় কেসিআরের সঙ্গে জোটের ব্যাপারে।
এই মর্মে উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে ফেডেরাল ফ্রন্টপন্থী কেসিআর-জগমোহন-নবীন পট্টনায়কদের উপস্থিত থাকার কোনও সম্ভাবনা নেই। পরিস্থিতি যা, তাতে মমতার ব্রিগেড মহাজোটপন্থীই হয়ে উঠছে, ক্রমশই পলকা হচ্ছে ফেডেরাল ফ্রন্টের সম্ভাবনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications