তামিলনাড়ুতে নাকি আক্রান্ত বিহারের শ্রমিকরা! FAKE ভিডিও বানিয়ে ধৃত ইউটিউবার

জাল ভিডিও বানানোর অভিযোগে বিহারের জনপ্রিয় ইউটিউবার মণিষ কাশ্যপ ওরফে ত্রিপুরারি কুমার তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে বিহার এবং তামিলনাড়ু পুলিশের কাছে একাধিক অভিযোগ দায়ের হয়। আর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই মণিষকে গ্রেফতার করা হয়েছে বলে বিহার পুলিশের তরফে জানানো হয়েছে।

FAKE ভিডিও বানিয়ে ধৃত ইউটিউবার

ধৃত ওই ইউ টিউবারের বিরুদ্ধে একাধিক মারাত্মক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, YouTuber মণিষ তামিলনাড়ুতে গিয়ে কাজ করা বিহারের শ্রমিকদের ভুয়ো মৃত্যুর খবর ভিডিও বানান। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও সেটি আপলোড করেন। খুব অল্প সময়ের মধ্যেই ফেক ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

শুধু তাই নয়, একাধিক বিজেপি নেতা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সরকারকে আক্রমণ শানান। রীতিমত রাজনৈতিক ইস্যু করা হয়। যা নিয়ে বিহার সরকারও অস্বস্তিতে পড়ে যায়।

যদিও পরবর্তীকালে ঘটনার তদন্ত করে জানা যায় যে ভিডিওটি জাল। আর এরপরেই বিহার এবং তামিলনাড়ুর পুলিশ মণিষ কাশ্যপের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে। এই মামলাতে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। জনপ্রিয় ইউটিউবার মণিষের দীর্ঘদিন ধরে খোঁজ চলছিল। অবশেষে পুলিশের জালে। জানা যাচ্ছে, ধৃত ওই ইউটিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিহার পুলিশের তরফে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে শ্রমিকদের নিয়ে ভুয়ো খবর করার জন্যে ইউটিউবার মণিষ কাশ্যপ ওরফে ত্রিপুরারি কুমার তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে। যদিও গ্রেফতারের আগে স্থানীয় থানায় সে আত্মসমর্পন করে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। সে রাজ্যে বিহারের শ্রমিকদের উপর মারধর এবং মৃত্যুর মতো ভুয়ো ভিডিও বানায় এবং তা ছড়িয়ে দেয় অভিযুক্ত। এমনটাও দাবি করা হয়েছে বিহার পুলিশের তরফে।

তবে গত কয়েকদিন ধরে অভিযুক্ত মণিষ কাশ্যপের খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশের আধিকারিকরা। এমনকি তাঁর বাড়ি সহ একাধিক জায়গাতে তল্লাশি চালান আধিকারিকরা। যেখানে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। শিউধু তাই নয়, ভিডিও বানানোর একাধিক সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। অভিযুক্তের কড়া শাস্তির দাবি বিজেপির। তবে অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+