দেনার দায়ে মানসিক অবসাদ! দুই পোষ্যকে মারার পর মর্মান্তিক পরিণতি যুবকের
বাড়ির ২ পোষ্যকে মেরে আত্মঘাতী যুবক। ঘটনাটি জয়নগর থানার নারায়ণীতলার চৌধুরী পাড়ার বলে জানা গিয়েছে। ওই যুবক পেশায় অটোচালকবলেই জানা গিয়েছে।
বাড়ির ২ পোষ্যকে মেরে আত্মঘাতী যুবক। ঘটনাটি জয়নগর থানার নারায়ণীতলার চৌধুরী পাড়ার বলে জানা গিয়েছে। ওই যুবক পেশায় অটোচালক বলেই জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দেনার দায়ে মানসিক অবসাদেই আত্মহত্যা করেছেন শুভঙ্কর রায়চৌধুরী নামে ওই যুবক।
পেশায় অটোচালক শুভঙ্কর রায়চৌধুরী। অবসর সময়ে দুই পোষ্যকে নিয়ে সময় কেটে যেন তাঁর। সম্প্রতি দেনার দায় চেপে বসছিল ঘাড়ে। জানা গিয়েছে পরিবার সূত্রে। এদিন ভোর পাঁচটা নাগাদ একাধিক গুলির আওয়াজ পান দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার নারায়ণীতলার চৌধুরী পাড়ার বাসিন্দারা। অনেকেই ছোটেন রায়চৌধুরী বাড়ির দিকে। ততক্ষণে যুবকের স্ত্রীও নেমে এসেছেন বাড়ির দোতলা থেকে।

প্রতিবেশীরা জানিয়েছেন, তারা গিয়ে নিথর শুভঙ্করকে দেখতে পেয়েছিলেন। তবে পোষ্য কুকুর দুটি ছটফট করছিল। স্ত্রীও জানিয়েছেন একই কথা।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিশ। গুলি ও বন্দুক কোথা থেকে এল, তার তদন্তে পুলিশ জানতে পারে, শুভঙ্কর রায়চৌধুরীর বাবার নামেই লাইসেন্স ছিল বন্দুকটির। তবে এই বন্দুকটির কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অটোর কিস্তির টাকা না মেটাতে পারায় বুধবার অটোটি বাজেয়াপ্ত করে ঋণদানকারী সংস্থা। ঋণের টাকা না মেটাতে পেরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও জানা গিয়েছে। বাড়িতে স্ত্রী ছাড়াও মা, বোন ও তিন বছরের শিশু কন্যা রয়েছে তাঁর।












Click it and Unblock the Notifications