মোষ চুরির অভিযোগ! যোগী রাজ্যে গণপিটুনিতে মৃত্যু শাহরুখের
মোষ চুরির অভিযোগে, এক যুবককে পিটিয়ে মারল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলির ভোলাপুর হিন্দোলিয়া গ্রামে।
মোষ চুরির অভিযোগে, এক যুবককে পিটিয়ে মারল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলির ভোলাপুর হিন্দোলিয়া গ্রামে। পুলিশের দেওয়া বয়ান অনুযায়ী, গ্রামবাসীরা তাদের জানিয়েছেন, শাহরুখ খান নামে এক যুবক ও তার তিন বন্ধু মোষ চুরির চেষ্টা চালাচ্ছিল। দিন কয়েক আগেই ওই যুবক দুবাই থেকে বাড়ি ফিরেছিল বলে জানা গিয়েছে।

পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মারা যায় শাহরুখ খান নামে ওই যুবক। শহরের পুলিশ আধিকারিক অভিনন্দন জানিয়েছেন, গ্রামবাসীরা ঘটনা সম্পর্কে তাদের জানায়। এরপর যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান অতিরিক্ত মদ্যপানের মৃত্যু হয়েছে ওই যুবকের। শাহরুখ খান প্রতিদিন মদ্যপান করতে বলে পুলিশের দাবি।
যদিও, ওই যুবকের ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, দেহের অন্তবর্তীস্থানে আঘাতের কারণেই এই মৃত্যু। তার যকৃত ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই রিপোর্ট পাওয়ার পর অবশ্য পুলিশের তরফে বয়ান বদল করা হয়। বিষয়টিকে গণপ্রহারে মৃত্যু বলেই বলা হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে ভোর ২.৩০ নাগাদ চারজন গ্রামে ঢোকে মোষ চুরি করতে। এদের মধ্যে তিনজন পুকুরে ঝাঁপ দিয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু শাহরুখ খান নামে ওই যুবক সাঁতার না জানায় পালাতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
মৃত যুবক দুবাইয়ের এক এমব্রয়ডারি ইউনিটে কাজ করত। মাসখানের আগে সে বাড়িতে এসেছিল। তার ভাই ফিরোজের দেওয়া বয়ান অনুযায়ী, এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে। বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ভয়ই পেয়েছিলেন। সকালে পুলিশের তরফে ফোন করে জানানো হয় সে হাসপাতালে রয়েছে।
মৃতের বিরুদ্ধে ওঠা চুরির চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছে, দুবাই-সহ গালফের বিভিন্ন জায়গায় সে কাজ করেছে। সে দিল্লি ও মুম্বইতেও ছিল। কোনও সময়ই তার বিরুদ্ধে খারাপ কাজের অভিযোগ ওঠেনি।
ঘটনায় পুলিশের তরফে দুটি মামলা করা হয়েছে। একটিতে ২৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। অন্যটিতে, মৃত ও তার তিন বন্ধুর বিরুদ্ধে মোষ চুরির অভিযোগ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications