গণপিটুনি মোদীর রাজ্যেও! চোর সন্দেহে পিটুনিতে মৃত এক, গুরুতর আহত এক

এবার মোদীর রাজ্যেই গণপ্রহার। গুজরাতের দাহোদে চোর সন্দেহে ২২ বছরের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের এক বন্ধুর ওপরেও হামলা চালিয়েছে উন্মত্ত জনতা।

এবার মোদীর রাজ্যেই গণপ্রহার। গুজরাতের দাহোদে চোর সন্দেহে ২২ বছরের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের এক বন্ধুর ওপরেও হামলা চালিয়েছে উন্মত্ত জনতা। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশের বয়ান অনুযায়ী, মোবাইল চোর সন্দেহে দুজনকে গণপ্রহার দেওয়া হয়।

গণপিটুনি মোদীর রাজ্যেও! চোর সন্দেহে পিটুনিতে মৃত এক, গুরুতর আহত এক

পুলিশ জানিয়েছে আদিবাসী অধ্যুষিত দাহোদে শনিবার রাতে জনা কুড়ি লোক জড়ো হয়ে এই হামলা চালায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও গ্রেফতার হয়নি। গ্রামবাসীদের অভিযোগ মৃত ও আহতদের সহযোগীরা পালিয়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরেই দুই যুবককে মারধর করেছে উন্মত্ত জনতা। অর্থাৎ অভিযোগ, পুলিশের সামনেই মারধরের ঘটনা ঘটেছে।

পুলিশের দাবি, তারা দুজনকে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু তাদের মধ্যে আজমল বাহোনিয়া ঘটনাস্থলেই মারা যায়। অপর যুবক ভারু মাথুরকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশের তরফ থেকে ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

তদন্তু চালাতে গিয়ে পুলিশের দাবি, মৃত আজমল বাহোনিয়ার বিরুদ্ধে চুরির ৩২ টি অভিযোগ ছিল আগে থেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+