দিল্লিতে বন্ধুর হাতে বন্ধু খুন, কেন ঘটল এমন ঘটনা
বন্ধুর বোন সম্পর্কে কটুক্তি করার অভিযোগে, অভিযুক্তকে ছুরি মেরে হত্যা করল দাদা ও তার অপর এক বন্ধু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির জইতপুর এলাকায়। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বন্ধুর বোন সম্পর্কে কটুক্তি করার অভিযোগে, অভিযুক্তকে ছুরি মেরে হত্যা করল দাদা ও তার অপর এক বন্ধু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির জইতপুর এলাকায়। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার কিছু বিষয় নিয়ে আসিফ ও তার বন্ধু সানি ও চাঙ্গা বিতর্কে জড়িয়ে পড়ে। বিতর্ক চলাকালীন আসিফ অপর এক বন্ধুর বোন সম্পর্কে খারাপ মন্তব্য করে বলে অভিযোগ। এই সময় সানি ও চাঙ্গা আসিফকে ছুরি দিয়ে বারবার আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় আসিফকে বাড়িতে নিয়ে যায় অপর দুই বন্ধু।
পরে অবস্থার অবনতি হওয়ায় দক্ষিণ দিল্লির এইমস-এ নিয়ে যাওয়া হয় আসিফকে। তাকে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়।
অভিযুক্ত সানিকে নতুন দিল্লি রেলস্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গী চাঙ্গাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আসিফের পরিবারের অভিযোগ, অভিযুক্তরা রবিবারে তাঁকে ভয় দেখিয়েছিল।

Click it and Unblock the Notifications