বাইকে করে সংসদে 'হামলা'র চেষ্টা! গ্রেফতার যুবক
ফের পার্লামেন্টে হামলার চেষ্টা। তবে এবারের চেষ্টা ছুরি নিয়ে। এদিন সকালে সংসদভবনে ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা ছুরি হাতে এক ব্যক্তিকে গ্রেফতার করেন।
ফের পার্লামেন্টে হামলার চেষ্টা। তবে এবারের চেষ্টা ছুরি নিয়ে। এদিন সকালে সংসদভবনে ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা ছুরি হাতে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। ওই ব্যক্তি বাইকে করে সংসদভবন চত্ত্বরে ঢুকতে চায় বলে জানা গিয়েছে। সেই সময় বাধা দেন নিরাপত্তারক্ষীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিজয়চকের দিক দিয়ে ওই ব্যক্তি সংসদে ঢুকতে গিয়েছিলেন। ছুরি হাতে ধরা পড়ার পর সংসদের নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সাগর ইনসা। সে দিল্লির লক্ষ্মীনগরের বাসিন্দা এবং ডেরা সেচা সওদার প্রধান এবং ধর্ষণ মামলায় হাজতবাস করা গুরমিত রাম রহিম সিং-এর অনুগামী।
The person has been identified as Sagar Insa. He is a resident of Laxmi Nagar and a follower of Dera Sacha Sauda chief & rape convict Gurmeet Ram Rahim Singh. https://t.co/NimTiBh5Gv
— ANI (@ANI) September 2, 2019












Click it and Unblock the Notifications