বিয়ের ছয়দিনের মাথায় স্বামীর উদ্যোগ! স্ত্রীর বিয়ে দিলেন প্রেমিকের সঙ্গে
বিয়ের বড় জোড় ছয় দিনের মাথায় নিজের স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন যুবক। ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলার বড়গাঁও ব্লকের পামারা গ্রামে।
বিয়ের বড় জোড় ছয় দিনের মাথায় নিজের স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন যুবক। ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলার বড়গাঁও ব্লকের পামারা গ্রামে।

মার্চেই ২৮ বছরের বাসুদেব টোপ্পোর সঙ্গে বিয়ে হয়েছিল বছর ২৪-এর ওই যুবতীর।
এরই মধ্যে তিন যুবক বাসুদেবের বাড়িতে বেড়াতে আসে। যাঁদের মধ্যে একজন নব বধূর ভাই বলে পরিচয় দিয়েছিলেন। দুই যুবক গ্রাম দেখতে বেরিয়ে যান। কিন্তু ভাই পরিচয় দেওয়া যুবকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখতে পাওয়া যায় নববধূকে।
খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ছুটে যান স্থানীয়রা। অভিযুক্ত যুবককে মারধর শুরু করেন তাঁরা। সেই সময় নব বধূ এগিয়ে গিয়ে সব ঘটনা খুলে বলে। জানায় ভাই বলে পরিচয় দেওয়া যুবক আসলে তাঁর প্রেমিক। পরিবারের সদস্যরা বিষয়টি জানা সত্ত্বেও বাসুদেব টোপ্পোর সঙ্গে তাঁর বিয়ে ঠিক করে বলে অভিযোগ করেন নব বধূ।
সব ঘটনা শুনে বাসুদেব টোপ্পো নিজের স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ের প্রস্তাব করেন। এমন কী নব বধূর বড় ভাই এবং বোনের সঙ্গে কথা বলেন তিনি। এরপরে বাসুদেব নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দেন।
বাসুদেব টোপ্পো জানিয়েছেন, তিনি যদি এটা না করতেন, তাহলে তিনজনের জীবনই ধ্বংস হয়ে যেত। সেখানে একমাত্র উপায় ছিল এই বিয়ের ব্যবস্থা করা। এই মুহূর্তে সবাই শান্তিতেই রয়েছেন। জানিয়েছেন টোপ্পো।












Click it and Unblock the Notifications