কিশোরকে গলা কেটে খুন করে মুণ্ডু থানার মধ্যে ছুড়ে পালাল দুষ্কৃতীদল
১৭ বছরের এক কিশোরকে খুন করে গলা কেটে তার কাটা মুণ্ডু থানায় ছুঁড়ে পালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে পণ্ডীচেরিতে।
১৭ বছরের এক কিশোরকে খুন করে গলা কেটে তার কাটা মুণ্ডু থানায় ছুঁড়ে পালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে পণ্ডীচেরিতে। পাশের রাজ্য তামিলনাড়ুর এক পুলিশ স্টেশনে কাটা মুণ্ডু ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
নিহত কিশোরের নাম শ্বেতন। তার দেহ পণ্ডীচেরির বাহুর গ্রামে একটি লেকের পাশে উদ্ধার হয়েছে। তামিলনাড়ুর সীমান্তে পণ্ডীচেরির গ্রামে এই ঘটনা ঘটায় তদন্তে নেমেছে দুই জায়গার পুলিশই। পণ্ডীচেরি পুলিশের পাশাপাশি তামিলনাড়ুর কুড্ডালোরের পুলিশও তদন্তে সহযোগিতা করছে।

খুন হওয়া কিশোরের দেহ পণ্ডীচেরির সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। খুমনের মামলা দায়ের করে এই বীভৎস ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তামিলনাড়ুর কুড্ডালোরের পুলিশ স্টেশনের সামনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, দুজন বাইকে চেপে এসে থানায় ঢোকার মূল দরজার সামনে কাটা মুণ্ডু ফেলে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।












Click it and Unblock the Notifications