শিক্ষাগত যোগ্যতার নিরিখেই বাড়ছে যুবদের কর্মসংস্থান, বলছে রিপোর্ট
কর্মসংস্থান নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীরা যে আক্রমণ শানিয়েছেন তা এবার কিছুটা হলেও কমবে। কারণ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে যুবাদের কর্মসংস্থান বেড়েছে দেশে।
কর্মসংস্থান নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীরা যে আক্রমণ শানিয়েছেন তা এবার কিছুটা হলেও কমবে। কারণ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে যুবাদের কর্মসংস্থান বেড়েছে দেশে। শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যুবাদের কর্মসংস্থান বাড়ছে বলে জানিয়েছে রিপোর্ট।

যুবাদের কর্মসংস্থান বেড়েছে
গত তিন বছরের তুলনায় অনেকটাই বেড়েছে যুবাদের কর্মসংস্থান। এবং সেই কর্মসংস্থানে শিক্ষাগত যোগ্যতার নিরিখেই বেড়েছে বলে জানিয়েছে রিপোর্ট। ২০০৪-০৫, ২০১৪-১৫ এবং ২০১৭-১৮ এই তিন বছরের হিসেবে রিপোর্ট তৈরি করেছে সমীক্ষকরা। তাতে দেখা গিয়েছে ১৫-২৯ বছর পর্যন্ত বয়সীদের কর্মসংস্থান বেড়েছে।

কৃষিক্ষেত্রে কর্মসংস্থান কমেছে
যুবাদের মধ্যে কর্মসংস্থান বাড়লেও কৃষিক্ষেত্রে কর্ম সংস্থান অনেকটাই কমেছে। ২০১১-১২ সালে যেখানে কর্মসংস্থান ২৩২ মিলিয়ন ছিল সেখানে ২০১৭-১৮ সালে কর্মসংস্থানে ২০৫ মিলিয়নে কমে এসেছে। একই ভাবে কর্মংস্থান বেড়েছে উৎপাদন ক্ষেত্রেও। ১২৭ মিলিয়ন থেকে বেড়ে হয়েছে ১৪৪ মিলিয়ন।

কৃষিক্ষেত্রের বাইরে কর্মসংস্থান বাড়ছে
রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গিয়েছে কৃষিক্ষেত্রের বাইরে কর্মসংস্থান বেড়েছে। যাঁরা কাজ পেয়েছেন তাঁদের সকলেরই শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এরা যথেষ্ট প্রশিক্ষিত এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের কাজ দেওয়া হয়েছে বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে। ২০১১-১২ সালে যে সংখ্যাটা ৮৩ মিলিয়ন ছিল। সেটা বেড়ে ২০১৭-১৮ অর্থবর্ষে হয়েছে ১০০ মিলিয়ন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications