নাচতে নাচতে স্টেজেই লুটিয়ে পড়ল কিশোর, মৃত্যুর লাইভ ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া

ফের নাচ। ফের স্টেজের উপরে মৃত্যু। ২০১৮ সালের নভেম্বর মাসে মুম্বইয়ে এক তরুণীর নাচতে নাচতে মৃত্যু-র ভিডিও লোকের মন থেকে মুছে যায়নি। এবারও এমনই আর এক ঘটনার ভিডিও সামনে এল। যা দেখে হইচই পড়ে গিয়েছে।

ফের নাচ। ফের স্টেজের উপরে মৃত্যু। ২০১৮ সালের নভেম্বর মাসে মুম্বইয়ে এক তরুণীর নাচতে নাচতে মৃত্যু-র ভিডিও লোকের মন থেকে মুছে যায়নি। এবারও এমনই আর এক ঘটনার ভিডিও সামনে এল। যা দেখে হইচই পড়ে গিয়েছে। নেটদুনিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে এই ভিডিও।

নাচতে নাচতে স্টেজেই লুটিয়ে পড়ল কিশোর, মৃত্যুর লাইভ ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া

স্টেজের উপরে নাচতে নাচতে মৃত্যু। এবার এই ঘটনা ঘটেছে অসমের শিলচর লাগোয়া দুধপাতালি গ্রামে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই হিন্দি গানের সঙ্গে নাচছিলেন অভিষেক নাথ। পনেরো বছরের অভিষেক ভালো নাচেন বলে এলাকায় নাম আছে। দুরন্ত সব স্টেপে দর্শকদের মাতিয়ে দিয়েছিলেন। কিন্তু আচমকাই ঘটে যায় একটি ঘটনা। সকলে মনে করেছিল এটা বোধহয় ডান্স-স্টান্ট অভিষেকের। নাচতে নাচতে হঠাৎ যেন কিছুক্ষণের জন্য থমকে যায় অভিষেকের স্টেপ। এরপরই মুখ থুবড়ে সামনে পড়ে যায়। অভিষেকের সহকারী ডান্সাররা ভেবেছিলেন এটা বোধহয় অভিষেকের নতুন কোনও স্টান্ট। কিছু বুঝে উঠতে না পেরে সহকারী ডান্সার মঞ্চে চলে এসে নাচতে থাকে। এরপর আচমকাই পাশ থেকে টলমবল পায়ে উঠে দাঁড়ায় অভিষেক। কিন্তু ঠিক করে দাঁড়ানোর আগেই ফের একবার মঞ্চের উপরে লুটিয়ে পড়েন। এক মহিলার আর্ত চিৎকারে সকলের সম্বিৎ ফেরে। সকলে ছুটে আসেন স্টেজের উপরে। কারণ, ততক্ষণে সকলে বুঝে গিয়েছেন অভিষেকের মারাত্মক কিছু হয়েছে। তড়িঘড়ি চ্যাংদোলা করে অভিষেককে ব্যাক স্টেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাসপাতালে। কিন্তু, চিকিৎসক জানিয়ে দেন রাস্তাতেই হৃদরোগে আক্রান্ত অভিষেকের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় দুধপাতালি গ্রামের মানুষ বাকরুদ্ধ হয়ে যান। বাতিল করে দেওয়া হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। রবিবার রাতের এই ঘটনা সোমবার বিকেলে সামনে আসে। চারিদিকে এই খবর জানাজানি হতেই হইচই পড়ে যায়। নেটদুনিয়ায় অভিষেকের শেষমুহূর্তের নাচের ভিডিও কেউ আপলোড করে দিয়েছিল। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। গত কয়েক বছর ধরে নাচতে-নাচতে বেশকিছু মৃত্যুর খবর সামনে এসেছে। এরমধ্যে শেষ যে ঘটনাটি নিয়ে প্রচুর হয়েছিল তা মুম্বইয়ের। এক তরুণী নাচতে নাচতে স্টেজে লুটিয়ে পড়ে। এর আগে ২০১৮-র শুরুতেও বিয়ে করতে যাওয়া পাত্রের মৃত্যু হয়। তিনি বিয়ে করতে যাওয়ার সময় নাচানাচি করেছিলেন। বিয়ে বাড়িতে ঢোকার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু হয়। অসমের কিশোরের মর্মান্তিক পরিণতি যেন সেই ঘটনাকেই খেয়াল করিয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+