এনআরসি, এনপিআরের পাল্টা এবার 'এনআরইউ' নিয়ে প্রচার করার সিদ্ধান্ত কংগ্রেসের

এনআরসি, এনপিআরের পাল্টা 'এনআরইউ' করার সিদ্ধান্ত কংগ্রেসের

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এনআরসি এবং এনপিআরের হুজুগের মাঝেই কংগ্রেসের পাল্টা চ্যালেঞ্জ কর্মসংস্থান ইস্যু। সেই ইস্যুকে টার্গেট করেই যুব কংগ্রেসের পক্ষ থেকে গোটা দেশে এনআরইউ বা ন্যাশনাল রেজিস্ট্রার অব আনএমপ্লয়েড শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের এখন মূল সমস্যা বেকারত্ব, তার পরিসংখ্যান প্রকাশ করকেই এই উদ্যোগ কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এনআরসি, এনপিআরের পাল্টা এনআরইউ

এনআরসি, এনপিআরের পাল্টা এনআরইউ

এনআরইউ বা ন্যাশনাল েরজিস্ট্রার অব আনএমপ্লয়েড দেশের বেকারত্বের পরিসংখ্যান তুলে ধরবে এই কর্মসূচি। কর্মসংস্থান নিয়ে মোদী সরকারকে বিঁধতেই যুব কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নাগরিকত্ব নিয়ে মাতামাতি শুরু হয়েছে। অথচ দেশের যেটা মূল সমস্যা সেটাই লুকিয়ে রাখার চেষ্টা চলেছে এনআরসি আর এনপিআরের আড়ালে। এমনই অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। যুব কংগ্রেসের মুখপাত্র অমিশ রঞ্জন পান্ডে জানিয়েছেন, দেশের যুব সম্প্রদায়ের যে জ্বলন্ত সংকট সেটা জনসমক্ষে তুলে ধরকেই ন্যাশনাল রেজিস্ট্রার অব আনএমপ্লয়েডের দাবিতে আন্দোলন চালানো হবে।

২৩ জানুয়ারি শুভ সূচনা

২৩ জানুয়ারি শুভ সূচনা

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস ২৩ জানুয়ারি থেকেই গোটা দেশে এই কর্মসূচি শুরু করেছে যুব কংগ্রেস। দেশের যেকোনও প্রান্তের বেকার যুবক যুবতী একটি টোল ফ্রি নম্বরে মিসড কল দিয়ে এই কর্মসূচির সমর্থন জানাতে পারবেন। এছাড়া যুব কংগ্রেসের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বেকারত্বের তথ্য সংগ্রহ করে আনবেন বলে জানিয়েছেন কংগ্রেসের সম্পাদক কৃষ্ণা আারাভালু।

বেকারত্বের সংখ্যা রেকর্ড মাত্রা ছাড়িয়েছে

বেকারত্বের সংখ্যা রেকর্ড মাত্রা ছাড়িয়েছে

আন্তর্জাতিক সমীক্ষকদের পরিসংখ্যান বলছে ভারতে বেকারত্বের সংখ্যা রেকর্ড মাত্রা ছাড়িয়েছে। ৪৫ বছরেও যা হয়নি তা মোদী সরকারের শাসনকালে ঘটেছে। দেশে ধনী দরিদ্রের ফারাক চরম সীমায় গিয়ে পৌঁছেছে। দেশের এক শতাংশ ধনীর হাতে ৪ গুণ সম্পদ বেড়েছে বলে জানিয়েছে অক্সফামের সমীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+