বাবাকে খুন করে মেয়ের উপর রাতভর যৌন নিপীড়ন, তারপরের ঘটনা আরও মর্মান্তিক

বারবার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল যুবক। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তরুণী। তার ফলেই ঘটে গেল নৃশংস ঘটনা। বাবাকে খুন করে মেয়েকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে।

বারবার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল যুবক। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তরুণী। তার ফলেই ঘটে গেল নৃশংস ঘটনা। বাবাকে খুন করে মেয়েকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। তারপরই অপমানে আত্মঘাতী হন তরুণী। মর্মান্তিক ঘটনা ঘটল অসমের শিবসাগর জেলায়। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।

বাবাকে খুন করে মেয়ের উপর রাতভর যৌন নিপীড়ন, তারপরের ঘটনা আরও মর্মান্তিক

মা মারা গিয়েছিল বেশ কিছুদিন আগে। ছেলে-মেয়েকে নিয়ে সংসার বাবার। দরিদ্র কৃষক পরিবার। স্থানীয় এর মাছ ব্যবসায়ী যুবক প্রায়ই তরুণী মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। কিন্তা তাতে আমল দেননি তরুণী। প্রত্যাখ্যাত হয়ে সেই যুবকই ঘটিয়ে ফেলল নির্মম-কাণ্ড।

সোমবার মাঝরাতে ছেলে বাড়ি ছিল না। বাবা-মেয়ে বাড়িতে ছিল। সেইসময়ই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাড়িতে ঢোকে অভিযুক্ত যুবক। অভিযোগ, প্রথমে তরুণীর বাবাকে কুপিয়ে খুন করে ঘুমন্ত অবস্থায়। তারপর তরুণীকে ধর্ষণ করে। বাধা দিলে ওই তরুণীকে বেধড়ক মারধৎও করা হয়। সংজ্ঞা হারান তরুণী।

এরই মধ্যে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। জ্ঞান ফিরতেই আর্ত চিৎকার করে ওঠে তরুণী। তরুণীর আর্ত চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের সমস্ত ঘটনা জানান তিনি। এরপর লজ্জায়-অপমানে ও বাবাকে হারানোর আঘাতে মঙ্গলবার রাতে নিজের ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত দাদু হোসেনকে গ্রেফতার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+