কান্নায় ভরা ছোট্ট শিশুর এই মুখ কাশ্মীরে জঙ্গি আতঙ্কের নয়া ছবি
এই কান্নায় ক্লান্ত শিশুকে বোঝানোও কঠিন যে তার বাবাকে সে আর কোনও দিনও ফিরে পাবে না। কেন ? কারণ,তার বাবার প্রাণ কেড়ে নিয়েছে জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে তার বাবাকে শহিদ হতে হয়
এক শিশুর হাপুশ নয়নে কান্না! শিশুর স্বভাবজাত সারল্য মাখা চোখ বেয়ে অঝোরে বইছে জল। যে জল মোছানোর সাহস জোটানোটাও কঠিন বিষয়। এই কান্নায় ক্লান্ত শিশুকে বোঝানোও কঠিন যে তার বাবাকে সে আর কোনও দিনও ফিরে পাবে না। একবারটি দেখতে চাইলেও পাবে না সে তার বাবাকে, ফিরে পাবে না বাবার আদর। কেন ? কারণ, তার বাবার প্রাণ কেড়ে নিয়েছে জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে তার বাবাকে শহিদ হতে হয়েছে। এই ছবি অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর আব্দুল রশিদের মেয়ের।

অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর আব্দুল রশিদ জঙ্গিদের গুলিতে আহত হয়ে, হাসপাতালে ভর্তি হন। সোমবার সমস্ত লড়াই শেষ করে তিনি মারা যান। তখন থেকেই বাবা হারা মেয়ে জোহরার কান্নাকে থামানো কঠিন হয়ে গিয়েছে। জোহরার এমন অবস্থাকে তুলে ধরে , জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে একটি ফেসবুক পোস্ট করা হয়।
পোস্টটিতে লেখা হয়,













Click it and Unblock the Notifications