দিল্লি-র লালকেল্লার কাছে কলঙ্ক, ট্যাক্সি ড্রাইভারের লালসার শিকার হলেন তরুণী
কোনও অবস্থায় চেতনা হচ্ছে না, দিল্লিতে ফের একবার ধর্ষণ কান্ড। এবার অভিযোগের তির ট্যাক্সি ড্রাইভারের বিরুদ্ধে।
এক নির্ভয়ার ঘটনা নড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। তারপর অনেক জল গড়িয়েছে। কিন্তু দিল্লি আছে দিল্লিতেই। আবারও ধর্ষণের ঘটনা ঘটল নয়াদিল্লিতে। কলঙ্কের ছিটে লেগে গেল লালকেল্লাতেও।

হঠাৎই রাত দুটো নাগাদ ওয়েটিং রুম থেকে তিনি বেরোনার পরই চুন্নু কুমার নামের ড্রাইভার তাঁর সঙ্গে গল্প করতে শুরু করেন। তিনি ওই তরুণীকে জানান ট্রেন বাতিল করা হয়েছে এবং প্রস্তাব দেন তাঁকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেবেন। সেখান থেকেই লুধিয়ানা যাওয়ার বাস পেয়ে যাবেন ওই ২৩ বছরের তরুণী।
এরপর চুন্নু কুমারের ট্য়াক্সিতে চেপে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে গাড়ি ঘুরিয়ে লালকেল্লার পিছনে গোল্ডেন জুবিলি পার্কে নিয়ে যান। সেখানেই ধর্ষণ করে অভিযুক্ত ট্যাক্সি ড্রাইভার। এখানেই শেষ নয় এরপর ওই তরুণীকে ওল্ড দিল্লি স্টেশনের কাছে ফেলে পালিয়ে যান ওই ড্রাইভার।
এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ধর্ষিতা ওই মহিলা। এরপর শাস্ত্রী পার্ক থেকে চুন্নু কুমারকে গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications