শেষকৃত্যের চারদিন পর হেঁটে বাড়ি ফিরলেন মেয়ে! যেন ‘ভূত’ দেখল পরিবার

ঠিক যেমন সিনেমায় হয়, তেমনই মৃত মানুষকে দেখে চমকে গিয়েছিল গোটা পরিবার। মাত্র চারদিন আগে শেষকৃত্য হয়েছে তাঁর। সেই মেয়েই কি না হেঁটে হেঁটে ঢুকছে ঘরে।।

ঠিক যেমন সিনেমায় হয়, তেমনই মৃত মানুষকে দেখে চমকে গিয়েছিল গোটা পরিবার। মাত্র চারদিন আগে শেষকৃত্য হয়েছে তাঁর। সেই মেয়েই কি না হেঁটে হেঁটে ঢুকছে ঘরে।। সবার তো একেবারেই ভূত দেখার মতো অবস্থা। বিশ্বাসই করে উঠতে পারছিলেন না কেউ, কোনটা ঠিক। আজকে চোখের সামনে যা দেখেছেন, নাকি ক-দিন আগে যে মৃতদেহ দেখেছেন।

শেষকৃত্যের চারদিন পর হেঁটে বাড়ি ফিরছেন মেয়ে! ‘ভূত’ দেখে আত্মারাম খাঁচা পরিবারের

ঘটনার সূত্রপাত ৮ ডিসেম্বর। সেদিন হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন পঞ্জাবের পাতিয়ালার এক তরুণীষ নাম তাঁর নয়না। এরপর তন্নতন্ন করে খুঁজেছেন সকলে। থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তবু সন্ধান মেলেনি। তিনদিন পর ১১ ডিসেম্বর পাতিয়ালা বাইপাসের ধারে উদ্ধার হয় বস্তাবন্দি দেহ।

সেই দেহ উদ্ধারের পরই পুলিশ তলব করে নয়নার বাড়ির লোককে। তাঁরা মৃতদেহ শনাক্ত করে জানান, এটিই তাঁদের মেয়ের মৃতদেহ। সেই দাবিমতো পুলিশ মৃতদেহ তুলে দেয় পরিবারের হাতে। পুলিশও প্রাথমিকভাবে মনে করে, ওই তরুণী প্রেমেকার সঙ্গে পালিয়ে গিয়েছিল। পরে তাঁকে খুন করে রাস্তার ফেলে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে খুনের কথাও উল্লেখ করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর শেষকৃত্য সম্পন্ন হয়।

তরুণী মেয়েকে হারানোয় বাড়িতে শোকের ছায়া। এমন সময় সেই মেয়েই ফিরে আসে বাড়িতে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়েছে। এখন জটিলতা তৈরি হয়েছে তাহলে শেষকৃত্য সম্পন্ন হল যাঁর, তিনি কে, কী তাঁর পরিচয়। পুলিশ মৃতার ডিএনএ ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে রেখেছিল, তাঁর ভিত্তিতেই তদন্ত চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+