মায়ের সামনেই মেয়ে খোয়ালেন ইজ্জত, হইচই উত্তরপ্রদেশের মুজফফরনগরে
বছর ২২ এর এক তরুণীকে তাঁর মায়ের সামনেই ধর্ষণের অভিযোগ উঠল দুই অভিযুক্তের বিরুদ্ধে।
বছর ২২ এর এক তরুণীকে তাঁর মায়ের সামনেই ধর্ষণের অভিযোগ উঠল দুই অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরের কাকরৌলি এলাকায় আখের ক্ষেতে। পুলিশ জানিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে। কাকরৌলি থানা এলাকায় একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন নিগৃহীত যুবতী ও তার মা।

অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। এক অভিযুক্ত দিলশাদের খোঁজ জানতে পেরেছে পুলিশ। আর একজনের খোঁজ চলছে। দুজনেই পলাতক। স্টেশন হাউস অফিসার জিতেন্দ্র কুমার জানিয়েছেন, নিগৃহীতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা যুবতীর পিতা। ওষুধ কিনতে যাওয়ার সময় জোর করে মায়ের সামনে মেয়েকে টেনে নিয়ে গিয়ে আখের ক্ষেতে ধর্ষণ করা হয়। তারপরই দুজনকে ফেলে রেখে দুই পলাতক এলাকা ছাড়া হয়ে গিয়েছে। ভোটের মুখে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই হইচই পড়ে গিয়েছে। যোগী আদিত্যনাথের সরকার এই ঘটনায় নিঃসন্দেহে চাপে পড়বে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications