ভাইকে গুলি করে বোনকে গণধর্ষণ, যোগীর রাজ্যে এই ঘটনায় ছিঃ

ভাইকে গুলি কর বোনকে গণধর্ষণ করে পালাল ৪ দুষ্কৃতী। শিউড়ে ওঠার মত এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরের কাছে। গুলিবিদ্ধ অবস্থায় কোনওমতে স্থানীয়দের সাহায্যে পুলিশে খবর দেন ওই যুবক।

ভাইকে গুলি কর বোনকে গণধর্ষণ করে পালাল ৪ দুষ্কৃতী। শিউড়ে ওঠার মত এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরের কাছে। গুলিবিদ্ধ অবস্থায় কোনওমতে স্থানীয়দের সাহায্যে পুলিশে খবর দেন ওই যুবক। সোমবারের রাতের এই ঘটনার পর এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ভাইকে গুলি করে বোনকে গণধর্ষণ, যোগীর রাজ্যে এই ঘটনায় ছিঃ

রামপুরের নৈনিতাল রোডে সোমবার রাত সাড়ে নটা নাগাদ বোনকে নিয়ে বাইকে করে ফিরছিলেন ওই যুবক। বোনকে ডাক্তার দেখিয়ে গ্রামে ফিরছিলেন তাঁরা। নওয়াদা গ্রামের কাছে আচমকাই বাইকের চাকায় লাঠির বাড়ি মেরে বাইকটি উল্টে দেয় জনা চারেক দুষ্কৃতী। ওই যুবক উঠে দাঁড়ানোর আগেই তাঁর বোন নিয়ে টানাটানি শুরু করে তারা। কোনমতে উঠে দাঁড়িয়ে বোনকে ছাড়ানোর চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই যুবককে। কিন্তু তাতেও ওই যুবককে প্রতিবাদ করতে থাকলে তাকে গুলি করে দুষ্কৃতীরা।

এরপর পাশের একটি ধানক্ষেতে বছর কুড়ির ওই যুবতীকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর কোনও মতে বোনকে উদ্ধার করে পথচলতি মানুষের সাহায্যে পুলিশকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্য়েই ভোট থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

এই ঘটনায় মোট ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার বিপিন টাডা। তদন্তে জানা গিয়েছে, আহত যুবকের তাঁর স্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে বিবাদ চলছিল। এমনকী ওই যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এই গণধর্ষণের সঙ্গে সেই ঘটনার কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+