করোনার তৃতীয় ঢেউতে বেশি আক্রান্ত কমবয়সীরা, জানালেন ICMR চিকিৎসক

করোনার তৃতীয় ঢেউতে বেশি আক্রান্ত কমবয়সীরা, জানালেন ICMR চিকিৎসক

বিশ্বজুড়ে এখন করোনার দাপট অব্যাহত। বাড়ছে করোনা ও ওমিক্রন আক্রান্তের সংখ্যা। তাহলে কী এর থেকে নিস্তার নেই, কবে মিলবে মুক্তি, পুরানো ছন্দে আবার কী আমরা ফিরতে পারবে, নানান প্রশ্ন ঘুরছে বিশ্ববাসীর মধ্যে। করোনার তৃতীয় ঢেউতে বেশি আক্রান্ত হয়েছেন কমবয়সীরা। তাঁদের মধ্যে একটা লক্ষণ সবার মধ্যে দেখা গেছে সেটা হচ্ছে প্রধানত গলা ব্যথা। এটি জানা গিয়েছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে।

ICMR চিকিৎসক কী জানালেন

ICMR চিকিৎসক কী জানালেন

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (ICMR) চিকিৎসক বলরাম ভার্গব জানান, করোনার তৃতীয় ঢেউতে বেশি আক্রান্ত হচ্ছেন কমবয়সীরা। যারা করোনার ভ্যাকসিনের ডবল ডোজ নিয়েছিলেন তাঁদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক কম। প্রায় ১০ শতাংশ। ৯১ শতাংশ গুরুতর অসুস্থতা থেকে মারা গেছেন। কোভিড টিকা নেননি এমন মানুষের ৮৩ শতাংশের মধ্যে ২১ শতাংশ মানুষের মৃত্যুর ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও জানান, এর থেকে প্রমাণ হয় করোনা টিকা দেওয়ার ফলে বিশ্বে অনেকটাই সুরক্ষা দেওয়া গেছে।

 বলরাম ভার্গব বলেন

বলরাম ভার্গব বলেন

বলরাম ভার্গব আরও জানান, করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনে বেশি আক্রান্ত হয়েছেন কমবয়সীরা। এক ক্লিনিকাল সমীক্ষা থেকে জানা গিয়েছে, ৪৪ বছর থেকে ৫৫ বছর বয়সীদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ শতাংশ। ২৯ শতাংশের গলা ব্যাথার লক্ষণ দেখা গেছে। তা আবার ১৬ শতাংশের মধ্যে তা দেখা যায়নি। স্বাস্থ্য মন্ত্রকের সূত্র মারফত জানা গিয়েছে, করওনা পজেটিভ রোগীর আগের থেকে গুরুতর রোগ বা মৃত্যুর ঝুঁকি অনেক কম।

লব আগরওয়াল জানান

লব আগরওয়াল জানান

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, যখন দেশেজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ চলছিল সেই সময়ে ভারতের করোনা গ্রাফ দাড়িয়েছিল, প্রতিদিন চার লক্ষ কেস দেখা যেত। যা প্রায় উচ্চ শিখরে ছিল। কিন্তু ২১ জানুয়ারি পর্যন্ত করোনার কেস প্রায় অর্ধেক হয়েছে। ভারতে আজ ১ লক্ষ ৭২ হাজার লোক কোভিড আক্রান্ত। ক্রমশই নিম্নমুখী হচ্ছে করোনা গ্রাফ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব মতে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব মতে

চলতি বছরের জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ অর্থাৎ দুই সপ্তাহ দৈনিক করোনাভাইরাসের কেসের সংখ্যা দেখা গেচ্ছিল ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। তা বর্তমানে ৫০ শতাংশ কমতে দেখা গেছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। লব আগরওয়াল জানান, বর্তমানে কোভিডের ক্ষেত্রে গুরুতর রোগ, মৃত্যুর হার কম ঝুঁকিপূর্ণ। তবে, সেসব রোগীদের শরীরে অস্ত্রোপচারের প্রয়োজন সেসব রোগীদের অস্ত্রোপচারের করে নেওয়া দরকার।

 বৃদ্ধি পাচ্ছে কোভিড গ্রাফ

বৃদ্ধি পাচ্ছে কোভিড গ্রাফ

পাশাপাশি তিনি এও জানান, একদিকে বিশ্বে কিন্তু কোভিড গ্রাফ বৃদ্ধি পাচ্ছে। ৮ টি রাজ্যকে নিয়ে আমরা চিন্তায় আছি। ৭ কোটি ৩৫ লক্ষ করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা রয়েছে। বিশ্বে গড়ে দিনে ৩১.৩২ লক্ষ কেসের খবর পাওয়া গেছে। উদ্বেগ বাড়াচ্ছে ভারত, কেরল ও মিজোরামে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ৮ টি রাজ্যে প্রায় ৫০ হাজারের বেশি অ্যাক্টিভ কেসের সংখ্যা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক কী রিপোর্ট দিল

স্বাস্থ্য মন্ত্রক কী রিপোর্ট দিল

স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১০০ শতাংশ করোনার ডবল ডোজ পেয়েছে। ৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে করোনার দ্বিতীয় ডোজ পেয়েছেন ১০০ শতাংশ মানুষ।.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+